IMG-LOGO

শুক্রবার, ৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মেয়ের শ্বশুরবাড়িতে সালিশই কাল হলো বাবার, ব্যাটের আঘাতে মৃত্যুযশোরে মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে মারধর করে আসামি ছিনতাইনিয়ামতপুরে ইএসডিও এর আয়োজনে বিশ্ব পানি দিবস পালনসংসদ প্রাঙ্গণে ‘জঙ্গি এমপি’বলে কটাক্ষ, তদন্ত দাবি এমপিরপুঠিয়া খান পাম্পে চলছে স্বজন প্রীতি কৃষক বাইকাররা পাচ্ছে না তেলশনিবার বায়তুল মোকাররমে ১১ দলীয় জোটের বিক্ষোভের ডাকবদলগাছীতে মাইকিং করায় তুলে নিয়ে এক বৃদ্ধকে মারপিঠের অভিযোগ ইউএনও’র বিরুদ্ধেরাসিক প্রশাসকের সাথে সাবেক এমপি ওইউনিসেফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ‘কাগুজে বাঘ’:ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভে কতটা ভুগবে ন্যাটোরাজশাহী মেডিকেলে বাড়ছে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ভর্তি ২০, মৃত্যু ১মহাদেবপুরে ৪১২ লিটার তেল জব্দরহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ে এস,এস,সি পরিক্ষার্থীদের বিদায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১রাণীনগরে কৃষি কর্মকর্তাদের অবহেলায় ভেস্তে গেছে ক্লাস্টার এডব্লিউডি প্রযুক্তি প্রদর্শনী প্রকল্পগোদাগাড়ীতে পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের জরিমানায় ৭ মোটরসাইকেল আরোহী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে ৮দফা দাবিতে নার্সের প্রতিকী শাট-ডাউন, সেবা বঞ্চিত রোগীরা

রাণীনগরে ৮দফা দাবিতে নার্সের প্রতিকী শাট-ডাউন, সেবা বঞ্চিত রোগীরা

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভূত করণের অপচেষ্টার প্রতিবাদে এবং ৮দফা দাবিতে নওগাঁর রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সরা প্রতিকী শাট-ডাউন কর্মসূচি পালন করেছে। রোববার সকাল ১০টায় বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) রাণীনগর উপজেলা শাখার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচি পালন করেন তারা।

দুই ঘন্টাব্যাপী নার্সদের প্রতিকী শাট-ডাউন কর্মসূচিকে ঘিরে সেবা বঞ্চিত হন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা বিভিন্ন রোগী।

পূর্ব নির্ধারিত এ কর্মসূচিতে নার্সরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন। এ সময় বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স তসলিমা আক্তার, মুক্তার আলী, সীমা আক্তার, মাহফুজা আক্তার, শারমিন আক্তারসহ অনেকেই।

এ সময় বক্তরা বলেন, নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভূত করণের অপচেষ্টার প্রতিবাদে এবং ৮দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশের ন্যায় আমরা রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল নাসিং কর্মকর্তাবৃন্দ প্রতিকী শাট-ডাউন কর্মসূচি পালন করছি। আমাদের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ না পেলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামীতে আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031