ধূমকেতু প্রতিবেদক, তানোর : তানোরে পৌর সভায় মেয়র পদে আ’ লীগ দলীয় নৌকার মনোনয়ন প্রত্যাশী আবুল বাসার সুজন আওয়ামী লীগ কেন্দ্রীয় অফিস থেকে দলীয় মনোনয়ন পত্র (ফর্ম) উত্তোলন করেছেন।
তিনি বৃহস্পতিবার ঢাকায় গিয়ে দলীয় মনোনয়ন পত্র উত্তোলন করেন। এসময় তার সাথে ছিলেন রাজশাহী সেচ্ছা সেবক লীগ নেতা রামিল হাসান সুইটসহ বিপুল সংখ্যক দলীয় নেতা কর্মি ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
তিনি, তানোর পৌর এলাকার পাড়া মহল্লাহ ব্যাপক দান অনুদান দিয়ে সকলের কাছে নিজের জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। ক্লিন ইমেজের এই প্রার্থী আওয়ামী লীগ দলীয় নোকার মনোনয়ন পেলে বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে জানান ভোটাররা।
জানা গেছে, তানোর পৌরসভার মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারি। মনোয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি। প্রার্থী প্রত্যাহার ২৬ জানুয়ারি। ভোটগ্রহণ ১৪ ফেব্রুয়ারি।


