ধূমকেতু প্রতিবেদক : আপ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর উত্তর আহ্বায়ক কমিটির সদস্য গাজী তাহমিদ খানকে হত্যা এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির উপর গুলিবর্ষনের প্রতিবাদে শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আপ বাংলাদেশ রাজশাহী মহানগর।
মিছিলটি নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আলুপট্টি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, আপ বাংলাদেশ রাজশাহী মহানগর কমিটির আহ্বায়ক রোকন উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রিপন রেজা, যুগ্ম আহ্বায়ক আদনান শফিক, যুগ্ম আহ্বায়ক মাসকালিন।
আরও উপস্থিত ছিলেন, যুগ্ম সদস্য সচিব ওয়াহিদা তামিম, যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার সিফাত, যুগ্ম সদস্য সচিব রবিউল আওয়াল, সদস্য আরাফা আহমেদ, সদস্য আশরাফুল ইসলাম রাহাত ও অন্যান্য নেতাকর্মীরা।
শরিফ ওসমান হাদীর উপর বর্বরোচিত হামলা কারীদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির দাবী জানান আপ বাংলাদেশ রাজশাহী মহানগর কমিটির নেতৃবৃন্দ।


