IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজশাহী >> নকল মাছের ওষুধ: বাগমারায় রহিম চক্রের প্রতারণার ফাঁদে প্রান্তিক চাষিরা

নকল মাছের ওষুধ: বাগমারায় রহিম চক্রের প্রতারণার ফাঁদে প্রান্তিক চাষিরা

ছবি-আসরাফুল অন্তর

ধূমকেতু প্রতিবেদক, আসরাফুল অন্তর,বাগমারা : প্রান্তিক পর্যায়ের মাছ চাষিরা দিন দিন প্রতারিত হচ্ছেন নকল ওষুধ কারবারি রহিম চক্রের ফাঁদে। সুনামধন্য বিভিন্ন কোম্পানির নাম ও মোড়ক ব্যবহার করে দীর্ঘদিন ধরে বাজারে নকল মাছের ওষুধ সরবরাহ করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র।

সম্প্রতি নওগাঁয় পরিচালিত অভিযানে সেই প্রতারণার ভয়াবহ চিত্র সামনে এসেছে।

বাগমারা উপজেলার মাছ চাষি মো.রাজু আহমেদ দীর্ঘদিন ধরে গ্ল্যাক্সো–এগ্রোভেট কোম্পানির অনুমোদিত ওষুধ ব্যবহার করে মাছ চাষ করতেন।

তবে কিছুদিন ধরে ব্যবহৃত ওষুধে কোনো কার্যকারিতা না পাওয়ায় বিষয়টি কোম্পানিকে জানানো হয়। অভিযোগের ভিত্তিতে গত শনিবার রাতে গ্ল্যাক্সো–এগ্রোভেট কর্তৃপক্ষ ওষুধগুলো পরীক্ষা করে নিশ্চিত হন-সেগুলো সম্পূর্ণ নকল।

জানা যায়, এসব নকল ওষুধ মাছ চাষি রাজু সংগ্রহ করেছিলেন মো. আব্দুর রহিমের কাছ থেকে।

এ বিষয়ে বাগমারা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান বলেন, আমরা বিষয়টি অবগত হয়েছি। এমন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় নওগাঁ সদর উপজেলার ডাক্তারের মোড় সংলগ্ন নর্থ বেঙ্গল গ্রেইন ইন্ডাস্ট্রিজ লি.–এর অটোরাইস মিলের পাশের একটি গোডাউনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নওশাদ হাসান।

অভিযানে বিপুল পরিমাণ নকল মাছের ওষুধ, বিভিন্ন নামী কোম্পানির জাল মোড়ক, কাঁচামাল ও উৎপাদন সরঞ্জাম জব্দ করা হয়। পরে গোডাউনটি সিলগালা করা হয়।

অভিযানকালে কারখানার সঙ্গে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে পাওয়া না গেলেও তদন্তে জানা যায়, গোডাউনটি পরিচালনা করছিলেন মো. আব্দুর রহিম ও মোস্তাফিজুর রহমান। সরকারি অনুমোদন ছাড়াই নকল ওষুধ উৎপাদন ও বাজারজাত করার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। বিশেষ করে আব্দুর রহিমকে ঘিরেই উঠে এসেছে গুরুতর অভিযোগ।

অভিযান এর ব্যাপারে সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. মো. বায়েজিদ আলম বলেন,“একটি প্রতিষ্ঠানের অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি। তদন্তে নকল মাছের ওষুধ তৈরির সত্যতা পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, মো. আব্দুর রহিম বাগমারা উপজেলার বিহানালী পশ্চিমকান্দি গ্রামের বাসিন্দা সামসুর রহমানের ছেলে। তিনি পূর্বে গ্ল্যাক্সো–এগ্রোভেট কোম্পানিতে নওগাঁর মহাদেবপুর এলাকায় মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

কোম্পানি কতৃপক্ষ জানায়, চাকরিতে থাকা অবস্থায় তিনি কোম্পানির অর্থ আত্মসাৎ, নিজস্ব নেটওয়ার্ক গড়ে নকল পণ্য বাজারজাত, কোম্পানির মোড়ক জাল করা এবং নানা অনিয়ম ও প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এসব অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়।

গ্ল্যাক্সো–এগ্রোভেট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নাসিম আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে আমাদের কোম্পানির নাম ও মোড়ক জাল করে নকল পণ্য বাজারজাত করা হচ্ছিল। এর ফলে গ্রাহকদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি হয় এবং কোম্পানির সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও জানান, চলতি মাসের ৭ তারিখে পরিচালিত অভিযানে রহিমের প্রতারণার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। সম্প্রতি ভবানীগঞ্জ বাজারে এক মাছচাষী প্রতারণার শিকার হয়েছেন। এ ছাড়া আরও অনেক চাষী রয়েছেন, যাদের কাছে আমাদের কোম্পানির জাল মোড়ক ব্যবহার করে নকল পণ্য বিক্রি করা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে তিনি সকলকে অত্যন্ত সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন, অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রশাসন জানিয়েছে, অভিযুক্তদের আইনের আওতায় আনতে সব ধরনের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক মাছ চাষিরা দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কেউ এমন প্রতারণার শিকার না হন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31