IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজশাহী >> আমার দেশ পত্রিকার তানোর প্রতিনিধি মামুনের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

আমার দেশ পত্রিকার তানোর প্রতিনিধি মামুনের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

ধূমকেতু প্রতিবেদক,তানোর : আমার দেশ পত্রিকার রাজশাহীর তানোর প্রতিনিধি ও তানোর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মামুনুর রশীদ মামুন (৪২) ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সকাল ছয়টার দিকে নিজ বাস ভবন সে ইন্তেকাল করেন। দুপুর দুই টার দিকে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাযার নামাজের আগে তার আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা ও তানোর প্রেসক্লাবেের সভাপতি সাইদ সাজু। জানাজার নামাজের ইমামতি করেন মামুনের ছোট ভাই জুয়েল রানা।

জানাযার নামাজে অংশগ্রহণ করেন সিনিয়র সাংবাদিক টিপু সুলতান, লুৎফর রহমান, ইমরান হোসাইন, আলিফ হোসেন, দেলোয়ার হোসেন সোহেল, আশরাফুল ইসলাম রঞ্জু, উপজেল প্রেসক্লাবের সভাপতি বকুল হোসেন, সম্পাদক মিজানুর রহমান মিজান, তানোর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সবুর, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনি, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক নুর হাসান মাহমুদ রাজা সহ এলাকার অসংখ্য মানুষ।

তার অকাল মৃত্যুতে সাংবাদিক সমাজ সহ বিভিন্ন মহলসহ গভীর শোক প্রকাশ করেন। জানা গেছে,সাংবাদিক মামুন দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, জন্ডিস ও কিডনি রোগে ভুগছিলেন। বুধবার (১৭ ডিসেম্বর) ভোর রাতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সাংবাদিক মামুন জাতীয় দৈনিক আমারদেশ পত্রিকার তানোর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। সে তানোর পৌর এলাকার বেলপুকুরিয়া গ্রামের মৃত এবাদুল্লাহ মুহরির ছেলে। সে ৬ ভাইয়ের মধ্যে চার নম্বর। তার স্ত্রীসহ একটি কণ্যা সন্তান রয়েছে।

তার মেয়ে রাজশাহীর একটি কলেজে লেখাপড়া করেন। হঠাৎ করে সাংবাদিক মামুনের মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে সাংবাদিক সমাজ সহ বিভিন্ন মহলের মানুষ। সাংবাদিক মামুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তানোর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সবুর, সম্পাদক সারোয়ার হোসেন ও সহসভাপতি মনিরুজ্জামান মনি বলেন,সাংবাদিক মামুনের মৃত্যু তানোরের সাংবাদিক সমাজে অপূরনীয় ক্ষতি হয়ে থাকবে। সে একজন সাহসী সাংবাদিক ছিলেন। সে সমাজের উন্নয়নের জন্য অনেক কাজ করে গেছেন। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি, মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাত নসীব করুক, সেই সাথে তার পরিবারকে যেন মহান আল্লাহ তায়ালা ধৈর্য্য ধরার তৌফিক দেন। শোক প্রকাশ করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু ও সম্পাদক সোহেল। গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা ও পৌর যুবদলের যুগ্ন আহবায়ক নুর হাসান মাহমুদ রাজা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31