IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে খড়ের গাদায় আগুন, নেভাতে গিয়ে একজন দগ্ধ

নিয়ামতপুরে খড়ের গাদায় আগুন, নেভাতে গিয়ে একজন দগ্ধ

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে এক কৃষকের তিনটি খড়ের গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে স্থানীয় এক যুবক দগ্ধ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। অগ্নিকাণ্ডে দুই লাখ ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী কৃষক দাবি করেছেন।

গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) রাত নয়টার দিকে উপজেলার কানইল ডাঙ্গাপাড়া গ্রামে সগেন দাসের খড়ের গাদায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাঁর অভিযোগ, ‘শত্রুতামূলকভাবে’ এ আগুন লাগানো হয়েছে। এতে তাঁর ৩০ বিঘার খড় পুড়ে গেছে।

আগুনে দগ্ধ যুবকের নাম মিঠন দাস (৩২)। তাঁকে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমন ধান মাড়াই করে বাড়ির খলিয়ানে তিনটি খাদা করে রেখেছিলেন কৃষক সগেন দাস। গতকাল রাত নয়টার দিকে স্থানীয়রা হঠাৎ খড়ের গাদায় আগুন দেখতে পায়। সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। এসময় আগুন নেভাতে গিয়ে মিঠন দাস নামে এক যুবক আহত হন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সগেন দাসের ছেলে সঞ্জয় দাস বলেন, ‘ধান মাড়াই করে খড়গুলো তিনটি গাদা করে রাখা হয়েছিল। গাদার খড়গুলো সারাবছর গরুকে খাওয়ানো হয়। অবশিষ্ট খড় বিক্রি করা হয়। আগুনে সব পুড়ে গেছে। গরুগুলোকে এখন কি খাওয়াবো সেটা নিয়ে দুশ্চিন্তা হচ্ছে।’ তিনি বলেন, “আগুন লাগার ধরন দেখে মনে হচ্ছে কেউ ‘শত্রুতামূলকভাবে’ আগুন লাগিয়েছে।”

নিয়ামতপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাহাদৎ হোসেন জানান, তাঁরা রাত নয়টার দিকে অগ্নিকাণ্ডের খবর পান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31