IMG-LOGO

রবিবার, ১৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
লিবিয়া উপকূলে ১ বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধারচারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু, পরিবারের আহাজারিকুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের লাশতানোরে বিএনপির মতবিনিময় সভাতানোর পৌরসভা স্কুল এন্ড কলেজে বিদায় ও সম্মাননামোহনপুরে সাংবাদিক মোজাহারুল ইসলামের ইন্তেকালতানোরে সার ব্যবসায়ীদের সাথে এমপির মতবিনিময়গোমস্তাপুরে কর্মব্যস্ত দিন পার করলেন এমপিচাঁপাইনবাবগঞ্জে পিকআপ-সাইকেল মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহতনন্দীগ্রামে আগুনে পুড়ে ছাই কৃষকের বাড়িরাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমণে দিশেহারা কৃষকবদলগাছীতে ৭ দিনেও মেরামত হয়নি ভাঙা কালভার্ট, ঝুঁকি নিয়ে চলাচল জনসাধারণেরচাঁপাইনবাবগঞ্জে ভিমরুলের কামড়ে ১ জনের মৃ*ত্যু, আহত ২৫সরকারি খালে অবৈধ বাঁধ নির্মাণ, তলিয়ে গেছে ৫ হাজার বিঘা জমির ধানপাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত
Home >> টপ নিউজ >> শিক্ষা >> নিয়ামতপুরে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যালয়ে বই বিতরণ

নিয়ামতপুরে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যালয়ে বই বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুর উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক স্তরের বিদ্যালয় ও মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১লা জানুয়ারি) সকালে সারাদেশের ন্যায় উপজেলার সব বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ কার্যক্রম শুরু হয়। সরকারি নির্দেশনা থাকায় এ বছর অনুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয়েছে।

সকালে উপজেলার নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শিক্ষকদের হাত থেকে বই নিচ্ছে। বই বিতরণের সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর সহকারী উপজেলা শিক্ষা অফিসার এ্যাডওয়ার্ড বিনত সরেন ও শফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মো. আব্দুলাহ জানায়, ‘বছরের শুরুতে নতুন বই পেয়ে ভালো লাগছে। আমি সবগুলো বই পেয়েছি।’
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নুসাইবা ইসলাম জানায়, বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে খুব ভালো লাগছে। এজন্য বর্তমান সরকারকে অনেক ধন্যবাদ জানাই।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, বছর শুরুতেই শিক্ষার্থীদের সবগুলো বই দিতে পেরে খুব ভালো লাগছে। প্রতিবছরের মতো এবছর কোনো আনুষ্ঠানিকতা নাই। সরকারি নির্দেশনা মোতাবেক অনুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানের চাহিদা অনুসারে মোটামুটি সব বিষয়ের বই পাঠানো হয়েছে। আজকে সেগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে বিতরণ করা হয়েছে। অল্প সংখ্যক বই পাঠানো বাকি রয়েছে সামনে সপ্তাহে সেগুলো বিদ্যালয়গুলোতে পাঠানো হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news