IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বছর ঘুরতেই সৌদি থেকে লাশ হয়ে ফিরলেন মালেক

বছর ঘুরতেই সৌদি থেকে লাশ হয়ে ফিরলেন মালেক

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : এক বছর দুইমাস আগে শ্রমিকের কাজে সৌদি আরব গিয়েছিলেন বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের পারসাওতা গ্রামের নজরুল ইসলামের ছেলে আব্দুল মালেক। ধারদেনা করে বুক ভরা আশা নিয়ে পাড়ি জমানো সেই মালেকের স্বপ্ন চুরমার করে দিয়েছে সড়ক দুর্ঘটনার মৃত্যু। সেখানে মৃত্যুর ১৫দিন পর দেশে ফিরেছে তার মরদেহ। শুক্রবার (০২-০১-২০২৬) সকাল সাড়ে ১০টায় গ্রামের বাড়িতে জানাযায় নামাজ শেষে এলাকার গোরস্থানে দাফন করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, গত বছরের ১৮ ডিসেম্বর সৌদি আরবে কর্মস্থলে যাওয়ার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান মালেক। সেদিই রাতে পরিবারের কাছে ফোন আসে মালেকের মৃত্যুর খবর। মৃত্যুর পর প্রয়োজনীয় কাগজপত্র ও আইনি জটিলতার কারণে ১৩দিন তাঁর মরদেহ সৌদি আরবের একটি হাসপাতালের মর্গে সংরক্ষিত ছিল।

দীর্ঘ অপেক্ষার পর দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় ১৫ দিন পর ১জানুয়ারী মালেকের মরদেহ দেশে পাঠানো হয়। রাত সাড়ে টা মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় জানাযার নামাজ শেষে এলাকার গোরস্থানে দাফন করা হয়। মা, স্ত্রী-মেয়ে ও স্বজনদের আহাজারিতে হৃদয় বিদারক দৃশ্যে পরিনত হয়।

নিহতের স্ত্রী সিমা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাদের তথা পরিবারের স্বচ্ছলতা ফেরাতে ধার দেনা করে বিদেশ গিয়েছিল।এখন আমি কী নিয়ে বাঁচবো?” কে দিবে ধারের টাকা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন মালেক। ছেলের লাশের পাশে বসে বারবার মূর্ছা যাচ্ছেন তার মা।

স্থানীয়রা জানান,তাঁর মৃত্যুতে পরিবারটি চরম অর্থনৈতিক সংকটে পড়েছে। এখনও বিদেশ যাওয়ার জন্য নেওয়া ঋণের বোঝা পরিবারের কাঁধে রয়ে গেছে। তাঁরা প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিহত মালেকের পরিবারের জন্য সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31