IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> মোহনপুরে মাদ্রাসার চাকুরির নিয়োগ পরীক্ষা স্থগিত করলেন কর্তৃপক্ষ

মোহনপুরে মাদ্রাসার চাকুরির নিয়োগ পরীক্ষা স্থগিত করলেন কর্তৃপক্ষ

ধূমকেতু প্রতিবেদক,মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলায় মহব্বতপুর দারুল উলুম আলিম মাদ্রাসার চাকুরীর নিয়োগ পরীক্ষা স্হগিত করেন কর্তৃপক্ষ।

৩রা জানুয়ারী ২০২৬ শনিবার সকাল ১১.০০ টার সময় অত্র মাদ্রাসায় চাকুরীর নিয়োগ পরীক্ষা হওয়ার কথা থাকলেও আগে থেকেই চাকরির ফলাফল চুড়ান্ত থাকায় বঞ্চিত প্রার্থীদের প্রতিবাদে নিয়োগ বোর্ড স্থগিত ঘোষণা করেন কর্তৃপক্ষ। জানা যায়, মহব্বতপুর দারুল উলুম দাখিল মাদ্রাসায় ৩০ জনকে প্রবেশ পত্র দেয়া হলেও গোপন চক্রান্ত ফাঁস হওয়ায় দুই পদে মাত্র ৫ জন প্রার্থী উপস্থিত। অগত্যা নিয়োগ পরীক্ষা স্থগিত।

দুই পদে জনবল নিয়োগের সিদ্ধান্ত ছিল মহব্বতপুর দারুল উলুম দাখিল মাদ্রাসায়।আগে থেকে নিয়োগে প্রশ্ন পত্র ফাঁস করে এবং ভাইভা বোর্ডে প্রথম দেখিয়ে বিএনপি নেতা ও প্রতিষ্ঠান সভাপতি সাইফুল ইসলামের স্ত্রীকে নিয়োগ দিতে চূড়ান্ত নকশা সম্পন্ন হয়েছিল।

ধোঁকা আর তামাশার শিকার প্রতারণার জালে আটকা ত্রিশ জন চাকুরী প্রার্থী যখন জানতে পারেন যতই ভালো পরীক্ষা দিন না কেন, তাঁদের চাকুরী হবেনা। বিধায় মাত্র ৫জন প্রার্থী ছাড়া আর কোন প্রার্থীই পরীক্ষায় অংশ নিতে আসেননি। এদিকে প্রতিষ্ঠান সভাপতি তাঁর আত্বীয় স্বজনদের দিয়ে আবেদন করালে তাঁরাও কেউ পরীক্ষায় অংশ নিতে আসেননি। কারণ মাদ্রাসা সভাপতি সাইফুল ইসলামের স্ত্রীকে নিয়োগ দেয়া হবে বিষয়টি জানাজানি হওয়ায় ত্রিশ জন প্রার্থীর মধ্যে পঁচিশ জন পরীক্ষার্থীই পরীক্ষায় অংশ নিতে আসেননি।ফলে প্রার্থী সঙ্কট দেখা দেয়ায় নিরুপায় কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করেন।

আরও জানা গেছে, অতি সূক্ষ্মভাবে আইনী সকল প্রক্রিয়া সম্পন্ন করে লিখিত আর ভাইভা নামের নাটক মঞ্চস্থ করে এই নিয়োগ দেয়ার পরিকল্পনা ছিল।মহব্বতপুর দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট জানিয়েছেন, দুটি জনবল নিয়োগের জন্য সম্প্রতি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে দুটি পদের বিপরীতে ৩০ জন চাকুরী প্রার্থী আবেদন করেছেন। অথচ পরীক্ষা হলে মাত্র ৫ জন প্রার্থী উপস্থিত হওয়ায় প্রার্থী সঙ্কটে অগত্যা নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

চাকুরী প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশ গ্রহণের জন্য প্রবেশ পত্র প্রদান করা হয়েছে। মাদ্রাসা প্রধান আরো জানান, ভাইভা বোর্ডে তিনি এবং মাদ্রাসা সভাপতি থাকছেন না। বিজ্ঞজনরা বলছেন,এটি একটি কূটকৌশল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31