ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে শনিবার র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার( ভুমি) উম্মে সালমা রুমা।
বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার জাহাঙ্গীর আরিফ , রহনপুর প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক রুবেল আলি , বার্ণাভাস হাসদা, আলেক্স মার্ডি,মৌসুমিলতা সমিতির সভাপতি রফিকুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি নুর মোহাম্মদ, সভা শেষে হুইলচেয়ার সাতটা ও ট্রাই সাইকেল এক টা এবং সমিতির চারজন সদস্যকে দুই লক্ষ টাকা ঋণ প্রদান করা হয় ।


