IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টের
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় বাড়িতে ঢুকে গুলি করে হত্যার ঘটনায় ৮জনের নাম উল্লেখ করে মামলা

বাঘায় বাড়িতে ঢুকে গুলি করে হত্যার ঘটনায় ৮জনের নাম উল্লেখ করে মামলা

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘায় গভীর রাতে বাড়িতে ঢুকে সোহেল রানা (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় তার স্ত্রী স্বাধীনা বেগম বাদী হয়ে গত সোমবার (৫ জানুয়ারি) রাতে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের বিরুদ্ধে বাঘা থানায় মামলা দায়ের করেছে। মামলার এজাহারে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হত্যার দাবি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের শর্তে পুলিশ মামলায় জড়িতদের নাম গোপন রেখেছে। তবে মামলার অধিকাংশ আসামীরা কুষ্টিয়ার দৌলতপুর থানার ফিলিপনগর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়,বাঘা উপজেলার করালি নওশারা (হবিরচর) গ্রামে গত শনিবার রাত সোয়া ১টার দিকে সোহেল রানাকে (৩৫) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় তাঁর স্ত্রীও আহত হয়। সোহেল রানা ওই গ্রামের কালু ম-লের ছেলে।

নিহতের ভাই সেন্টু জানান, দুর্বৃত্তরা ঘরের টিনের বেড়া কেটে কয়েকটি গুলি ছোড়ে। এতে সোহেলের পাঁজরে ও বুকের নিচে গুলি লাগে। চিৎকার করলে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তার স্ত্রীকেও মারধর করে আহত হন। ডাক চিৎকারে স্থানীয়রা আগায়ে আসলে দুর্বৃত্তরা নদী পার হয়ে চলে যায়।

উল্লেখ্য, গত বছরের ২৭ অক্টোবর পদ্মার চরে খড় কাটাকে কেন্দ্র করে ‘কাঁকন বাহিনী’র গুলিতে আমান ম-ল ও নাজমুল হোসেন নিহত হন। পরদিন লিটন হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, আগের ঘটনার জেরে এই হত্যাকা- ঘটিয়েছে।

বাঘা থানার পরিদর্শক (তদন্ত ওসি) সুপ্রভাত মন্ডল বলেন, হত্যায় জড়িতদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31