ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে চাঁড়ালডাঙ্গা সীমান্তে আটক ২ ভারতীয় জেলেকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিজিবি।
বুধবার বিকেলে অনুষ্ঠিত বিজিবি -বিএসএফের বিওপি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে পর তাদের ছেড়ে দেয়া হয়। এরআগে বুধবার সকালে সীমান্ত নদী পুনর্ভবায় বাংলাদেশ সীমানায় মাছ ধরার সময় তাদের আটক করে বিজিবির নিকট হস্তান্তর করে স্থানীয়রা।
বুধবার বিকেলে ১৬,বিজিবির( নওগাঁ ব্যাটালিয়ন) চাঁড়ালডাঙ্গা বিওপি ও ৮৮,বিএসএফের তিলাশন বিওপি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয়া হয়।১৬,বিজিবির রোকনপুর কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।


