IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেকটানা তিন দিনের বৃষ্টিতে বদলগাছীতে আমনের ব্যাপক ক্ষতি, ২৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও‘এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে’‘আগামী ৫ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য’বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’

‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’

ধূমকেতু নিউজ ডেস্ক : আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার সন্ধ্যায় টানা ৯ দিনের আপিল শুনানি শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ‘নয় দিনব্যাপী আপিল শুনানি সমাপ্ত হয়েছে। ভোট সুন্দরভাবে সম্পন্ন করতে আমরা সবার সহযোগিতা চাই। নির্বাচন কমিশন একটি অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে চায়। কোনো পক্ষকে সুবিধা দেওয়ার জন্য ইসি রায় দেয়নি।’

এ সময় নির্বাচন কমিশনার সানাউল্লাহ মন্তব্য করেন, ‘আইন অনুমোদন করায় অনেক ক্ষেত্রে মনে কষ্ট নিয়ে আমাদের ঋণখেলাপিদেরও বৈধতা দিতে হয়েছে।’

আপিল শুনানির শেষ দিনে বিএনপির আরও দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাতিল হওয়া দুই প্রার্থীর মধ্যে দ্বৈত নাগরিকত্ব থাকায় কুমিল্লা–১০ আসনের বিএনপি প্রার্থী আবদুল গফুর ভূঁইয়া এবং হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় চট্টগ্রাম–২ আসনের প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করা হয়েছে। এর আগে শনিবার ঋণখেলাপির অভিযোগে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল করেছিল ইসি।

তবে স্বস্তির খবর এসেছে চট্টগ্রাম–৪ আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর জন্য। তাঁর মনোনয়নপত্রের বিরুদ্ধে করা আপিল নামঞ্জুর করে ইসি তাঁর প্রার্থিতা বহাল রেখেছে। এ ছাড়া টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকীর মনোনয়নের বিরুদ্ধে করা আপিলও খারিজ করে দিয়েছে কমিশন। ফলে নির্বাচনে অংশগ্রহণ করতে তাঁর আর কোনো আইনি বাধা থাকছে না।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির শেষ দিনে মোট ৬৫টি আবেদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয় কমিশন। উল্লেখ্য, এবারের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া ৭২৩টি মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল জমা পড়েছিল। এর মধ্যে ৪১০ জন প্রার্থী তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন, বাতিল হয়েছে ২০০টি আবেদন এবং ৩০টি আবেদন স্থগিত রয়েছে।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31