ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ : পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ পরিবেশকর্মী ও বিরল প্রজাতির বৃক্ষ সংগ্রাহক মাহবুবুল ইসলাম পলাশকে সম্মাননা প্রদান করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট।
শনিবার (২১ নভেম্বর) তাঁর নিজস্ব বিরল প্রজাতির বৃক্ষ সংগ্রহশালায় এক অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক, গবেষক ও গবেষণা দলের সদস্যদের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।বিরল ও বিপন্ন প্রজাতির বৃক্ষ সংগ্রহ, সংরক্ষণ, পরিচর্যা, বৃক্ষের বংশবিস্তার এবং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পলাশের দীর্ঘদিনের কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়। মাহবুবুল ইসলাম পলাশ পরিবেশ ও প্রকৃতির পাঠশালা, সিরাজগঞ্জের প্রতিষ্ঠাতা পরিচালক। ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে দীর্ঘদিন ধরে তিনি বিরল ও বিপন্ন প্রজাতির বৃক্ষ সংরক্ষণ, বৃক্ষরোপণ, বিনামূল্যে বৃক্ষ বিতরণ এবং পরিবেশ সচেতনতা তৈরিতে কাজ করে আসছেন। তাঁর নিজস্ব বৃক্ষ সংগ্রহশালায় দেশীয়, বিরল ও বিপন্ন প্রজাতির অসংখ্য বৃক্ষ সংরক্ষিত রয়েছে।
পরিবেশ সংরক্ষণে ব্যক্তিগত উদ্যোগের এমন স্বীকৃতি নতুন প্রজন্মকে প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই সম্মাননা পলাশের দীর্ঘদিনের পরিবেশবিষয়ক কর্মযাত্রায় নতুন অনুপ্রেরণা যোগাবে। প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় তাঁর এই নিরলস পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা পরিবেশ।


