IMG-LOGO

বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনস্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানমান্দায় গভীর রাতে মাদ্রাসা চত্বরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগমহাদেবপুরে পুলিশের লাথির আঘাতেআসামির বাবার মৃত্যুর অভিযোগগোমস্তাপরে ৫ টি উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানআজারবাইজানে ইরানের ড্রোন হামলায় আহত ২ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১পোরশা সীমান্তে মালিকবিহীন ভারতীয় ২৮ বোতল ফেন্সিডিল উদ্ধারবরেন্দ্রের মাঠে মাঠে ধানের চারা রোপণের উৎসব চলছেকুষ্টিয়ায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতবিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যতিক্রম উদ্যোগআরও একটি মার্কিন এফ-১৫ ঈগল যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের‘ইসলামের শত্রুরা তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে’
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের সদাশিবপুর-টিকোশ গ্রামে পারিবারিক কবরস্থানে গার্ড অব অনার প্রদান শেষে তাঁর দাফন সম্পন্ন হয়।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এসএম শাকিল হাসান, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম, শ্যামপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বুধবার সকাল ৯টার দিকে নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান শ্যামপুর ইউনিয়নের সদাশিবপুর-টিকোশ গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728