IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> লিড নিউজ >> ২৯ জানুয়ারি রাজশাহী আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

২৯ জানুয়ারি রাজশাহী আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভায় যোগ দিতে ২৯ জানুয়ারি রাজশাহীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি ওলিউল হক রানা জানান, প্রাথমিকভাবে ২৮ জানুয়ারি তারেক রহমানের রাজশাহীতে আসার সিদ্ধান্ত হলেও পরবর্তীতে তা এক দিন পিছিয়ে ২৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। এদিন রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের মহাসমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান।

গত শনিবার রাতে রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর বাসভবনে দলের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন সৈকতের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে প্রথমে ২৮ জানুয়ারি জনসভার কথা বলা হয়। তারেক রহমানের এই সফর ঘিরে রাজশাহীসহ আশপাশের জেলাগুলোতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে চাঙ্গাভাব লক্ষ্য করা গেছে। তারা সমাবেশ সফল করতে মাঠপর্যায়ে প্রচার ও প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন।

রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন সৈকত জানান, বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমান এই সফরে দলের নির্বাচনী অঙ্গীকার ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা রাজশাহীর জনগণের সামনে তুলে ধরবেন। যা নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সফরসূচি অনুযায়ী, ২৯ জানুয়ারি দুপুর ১২টা ৩০ মিনিটে তারেক রহমান রাজশাহীতে পৌঁছাবেন। এরপর তিনি ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন। সেখানে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তাদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রতীক তুলে দেবেন। পরে বিকেলে তিনি নওগাঁয় আরেকটি জনসভায় যোগ দেবেন। নওগাঁর জনসভা শেষে বগুড়ার উদ্দেশে রওনা দেবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31