ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহী পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়নের নন্দনপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে নন্দনপুর এলাকা হাবিবুর রহমানের এর ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে সেই সময় গুড়ে অতিরিক্ত চিনি,ফিটকিরি মেশানো, ওজনে কম দেওয়া লাইসেন্সবিহীন ব্যবসা করার অপরাধে ৫০,০০০ টাকা জরিমানা প্রদান করা হয়।
২৭ জানুয়ারী সকাল সাড়ে এগারোটা সময় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় সহকারী (ভূমি) শিবু দাশ বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্য-সুরক্ষা নিশ্চিতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।


