IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> লিড নিউজ >> ২২ বছর পর আজ রাজশাহীর মাটিতে আসছেন তারেক রহমান

২২ বছর পর আজ রাজশাহীর মাটিতে আসছেন তারেক রহমান

ছবি-সংগৃহীত

ধূমকেতু প্রতিবেদক : দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল বৃহস্পতিবার দুপুরে নগরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি। দীর্ঘ ২২ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহীতে আসায় উত্তরাঞ্চলের বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক চাঞ্চল্য ও বাঁধ ভাঙ্গা উচ্ছাস দেখা গেছে। এ উপলক্ষে রাজশাহীতে বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে ।

তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে আজ বুধবার বেলা দুইটার দিকে মাদ্রাসা মাঠে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে রাজশাহী-২ (সদর) বিএনপির প্রার্থী মিজানুর রহমান (মিনু), দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান (রিটন) বক্তব্য দেন।

সংবাদ সম্মেলনে মিজানুর রহমান বলেন, জনসভা শুধু মাদ্রাসা মাঠেই সীমাবদ্ধ থাকবে না, এটি রাজশাহী মহানগরজুড়ে জনসমুদ্রে পরিণত হবে। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে চলা স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনের পর দেশ এখন পরিবর্তনের পথে। জনগণ তারেক রহমানের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। জনসভায় তারেক রহমান ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরবেন।

রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী আরও বলেন, তারেক রহমান ইতিমধ্যে মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, বয়স্কদের জন্য হেলথ কার্ড ও কৃষকদের জন্য কৃষক কার্ডসহ নানা পরিকল্পনা ঘোষণা করেছেন। শহীদ জিয়া যেমন বরেন্দ্র প্রকল্পের মাধ্যমে এ অঞ্চলকে সবুজ করেছিলেন, তেমনি তারেক রহমান আইটি প্রজেক্টের মাধ্যমে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করবেন। রাজশাহীকে ভারতের হায়দরাবাদ বা স্টকহোমের মতো আইটি সিটিতে রূপান্তর করা হবে। এ ছাড়া চারটি স্পেশালাইজড ইপিজেড ও হারানো রেশমশিল্পকে ফিরিয়ে আনা বিএনপির প্রজেক্ট।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেন, প্রায় ২২ বছর পর তারেক রহমান রাজশাহীতে আসছেন। ২০০৪ সালে স্টেডিয়ামে বিভাগীয় কর্মী সম্মেলনের পর এটিই তাঁর সবচেয়ে বড় সমাবেশ। তিনি বলেন, নিরাপত্তার কারণে রুট প্রকাশ করা হচ্ছে না। তবে দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে তিনি জনসভায় উপস্থিত হবেন বলে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে সৈয়দ শাহীন শওকত বলেন, তারেক রহমানের রাজশাহী আগমনকে ঘিরে বিভাগের চার জেলায় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেতা-কর্মীরা নিজ নিজ এলাকায় প্রচার চালাচ্ছেন। তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তাঁদের ভেতরে শোক কাজ করছিল, জনগণ শোকাহত ছিলেন। কিন্তু তারেক রহমানের প্রত্যাবর্তনের পর সারা বাংলাদেশ নতুনভাবে জেগে উঠেছে। নতুন প্রত্যয়, নতুন চেতনা ও নতুনভাবে উজ্জীবিত হয়েছে।

শাহীন শওকত আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং জবাবদিহিমূলক সংসদ ও সংসদ সদস্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবেন। উত্তরবঙ্গের সন্তান হিসেবে তারেক রহমানের প্রতি এ অঞ্চলের মানুষের আবেগ ও ভালোবাসা আছে। তিনি বলেন, বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ফাইনাল পরীক্ষা আছে। পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেন, সে বিষয়ে দলীয় নেতা-কর্মীদের সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জনসভায় রাজশাহীর ১৩টি আসনসহ উত্তরবঙ্গের মোট ৩৯টি সংসদীয় আসনের বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে।

এদিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহীবাসীকে দেয়া কথা রাখছেন। গত বছরের ১০ আগস্ট রাজশাহী মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি বলেছিলেন, ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনাদের সাথে সরাসরি দেখা হবে। প্রায় ৭ মাস পর ভার্চুয়ালি মাধ্যমে দেয়া সেই কথা রাখতে আজ বৃহস্পতিবার রাজশাহী আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বিএনপি।

এছাড়া গত ২২ বছর পর আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী সফর করেছেন। দীর্ঘ সময় পর তিনি আবারো রাজশাহী আসছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সফর ঘিরে রাজশাহীসহ আশপাশের জেলার বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় বিএনপি নেতারা বলছেন, দীর্ঘদিন পর দলীয় প্রধানের সরাসরি উপস্থিতি রাজশাহীর রাজনৈতিক মাঠে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

দলীয় সূত্র মতে, রাজশাহী জেলার ১৩টি সংসদীয় আসনের নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ জনগণও এই জনসভায় অংশ নেবেন। আয়োজকদের লক্ষ্য অনুযায়ী, সমাবেশে তিন লক্ষাধিক মানুষের উপস্থিতি নিশ্চিত করার প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা জনসভাস্থলে যোগ দেবেন বলে জানানো হয়েছে। এদিকে, জনসভাকে ঘিরে ইতোমধ্যে মঞ্চ নির্মাণ, শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থার কাজ জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৩ সালে বিএনপির নেতাকর্মীদের প্রশিক্ষণ কার্যক্রম উপলক্ষে রাজশাহী সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ দুই দশকের বেশি সময় পর তার এই সফরকে রাজশাহীর রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31