ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবে সমসাময়িক বিষয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৩১ জানুয়ারী) বিকেলে মিরপুর প্রেসক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনের পরিচালনায় উপস্থিত ছিলেন, ক্লাবের সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, আছাদুর রহমান বাবু, কাঞ্চন কুমার হালদার, সহ-সভাপতি জমির উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক কুদরতে খোদা সবুজ, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, সাহিত্য সংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আশরাফুল আলম হীরা, সদস্য আলম মন্ডল, জাহিদ হাসান জিহাদ, আবু হেনা মস্তফা কামাল প্রমুখ।
সভায় বক্তারা চাঁদাবাজ ও হলুদ সাংবাদিকদের প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


