ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ব জলাভূমি দিবসে আলোচনা সভা ও মানববন্ধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) নওগাঁ জেলা কমিটির সভাপতি ও নিরাপদ নওগাঁর চেয়ারম্যান এম. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শিল্পীরায়, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রেজওয়ানুল হক, মাতাজীহাট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, মহাদেবপুর (কুঞ্জবন) টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ জাহেদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, মহাদেবপুর থানার এস আই সফিউল ইসলাম, বিবিসিএফ নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক ও জীবন এর সভাপতি মোঃ ইউনুছার রহমান হেফজুল, আলী দেওনা পাখি সংরক্ষণ কমিটির সভাপতি নির্মল বর্মন, নিরাপদ নওগাঁর নির্বাহী কমিটির সদস্য মোঃ মেহেদী হাসান প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলা চত্বরে মানববন্ধন করা হয়।


