IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> রাজনীতি >> নওগাঁ-১ আসনে ধানের শীষ ও দাড়িপাল্লার লড়াইয়ের সম্ভাবনা

নওগাঁ-১ আসনে ধানের শীষ ও দাড়িপাল্লার লড়াইয়ের সম্ভাবনা

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচন। সংসদ নির্বাচনে নওগাঁ-১ আসনে অংশ গ্রহণকারীদের মধ্যে ধানের শীষ মার্কার বিএনপি সমর্থিত প্রার্থী মোস্তাফিজুর রহমান ও দাড়িপাল্লা মার্কার জামায়াত সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম এর মধ্যে লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তপশিল মোতাবেক ১২ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। এতে (সাপাহার-নিয়ামতপুর-পোরশা) এই সংসদীয় আসনটিতে সংসদ সদস্য প্রার্থী হিসাবে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা ও তাদের কর্মী সমর্থকরা ভোটারদের মন জয় করার চেষ্টায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত দারে দারে ছুটে ভোটারদের মন জয় করার চেষ্ঠা করেছেন বিগত কয়েকদিন।

প্রতীক বরাদ্ধের পর থেকে প্রার্থীরা নিজেদের পক্ষে ব্যাপক প্রচরনা চালিয়েছেন। নানা ধরনের উন্নয়নের জন্য ওয়াদা ও প্রতিশ্রুতি দিয়েছেন। একজন সতন্ত্র প্রার্থী থাকায় প্রচারনার মধ্যেও ছিল টানটান উত্তেজনা। শেষ মহুর্তে বিভিন্ন স্থানে আলাপ আলোচনায় চলছে ভোটের হিসাব-নিকাশ। নির্বাচনে ৪টি দলের একক প্রার্থী থাকলেও বিএনপির বহিস্কৃত একজন সাবেক সংসদ সদস্য প্রার্থী রয়েছেন। তবে বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীর মধ্যে দ্বি-মুখী হাড্ডা-হাড্ডি লড়াই হবে বলে অনেকে ধারনা করছেন।

এর আগের সংসদ নির্বাচন গুলি বিশ্লেষণ করে জানাগেছে, এ আসনটিতে ১৯৯১ সালে ৫ম সংসদ নির্বাচনে আওয়ালীগের আজিজুর রহমান মিয়া ভোট পেয়েছিলেন ৫৪ হাজার ৮০৩ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন জামায়াতের সালেকুর রহমান পেয়েছিলেন ৪১ হাজার ৪৭৯ ভোট। ১৯৯৬ সালের ফেব্রুয়ারী মাসে ৬ষ্ঠ সংসদ নির্বাচনে সংক্ষিপ্ত সময়ের জন্য সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী ছালেক চৌধুরী। ১

২দিন পরে সংসদ বিলুপ্ত ঘোষনা করা হলে একই বছর ১৯৯৬ সালে ৭ম সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ছলেক চৌধুরী ভোট পেয়েছিলেন ৭০ হাজার ৪১ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামীলীগের সাধন চন্দ্র মজুমদার পেয়েছিলেন ৫৯ হাজার ৯৭৫ ভোট। ২০০১ সালে ৮ম সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ছালেক চৌধুরী ভোট পেয়েছিলেন ১ লক্ষ ২৯ হাজার ৮০৯ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামীলীগের সাধন চন্দ্র মজুমদার পেয়েছিলেন ১ লক্ষ ১ হাজার ১৩৫ ভোট। ২০০৮ সালে ৯ম সংসদ নির্বাচনে আওয়ালীগের সাধন চন্দ্র ভোট পেয়েছিলেন ১ লক্ষ ৭৭ হাজার ২৫১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন বিএনপির ছালেক চৌধুরী পেয়েছিলেন ১ লক্ষ ১১ হাজার ৮৯ ভোট। ২০১৪ সালে ১০ম সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াত অংশ গ্রহন না করার কারনে আওয়ামীলগ প্রার্থী বিজয়ী হয়।

এছাড়াও ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি অংশ গ্রহণ করলেও আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়। ২০২৪ সালে দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াত অংশ গ্রহন না করার কারনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়। ফলে আসনটিতে বিএনপি প্রার্থী তিনবার ও আওয়ামী লীগ প্রার্থী চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বর্তমান সময়ে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকায় নির্বাচনী মাঠে একজন সতন্ত্র সহ ৪টি দলের ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এতে বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীর মধ্যে দ্বি-মুখী হাড্ডা-হাড্ডি লড়াই হবে বলে অনেকে ধারনা করছেন। এবারে এ আসনটিতে ১৬৬টি কেন্দ্রের ৯৫৮টি কক্ষে ৪ লক্ষ ৭৪ হাজার ৬৫ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন।

এই ভোটারদের সমর্থন পেয়ে সংসদ সদস্য পদে লড়াই হওয়ার সম্ভবানা রয়েছে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান(ধানের শীষ) ও জামায়াত সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম(দাড়িপাল্লা) এর মধ্যে।

অপরদিকে, সতন্ত্র প্রার্থী ছালেক চৌধুর(মোটরসাইকেল), ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাওঃ আব্দুল হক (হাতপাখা) ও জাতীয়পার্টি মনোনিত প্রার্থী আকবর আলী কালু(লাঙ্গল) প্রতীক নিয়ে নিজেদের পক্ষে ব্যাপক প্রচারনা চালিয়ে যাচ্ছেন। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31