IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষেবাঘায় র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষেবাঘায় র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে রাজশাহীর বাঘায় র‌্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

‘ইশারা ভাষার ব্যবহার , বাক শ্রবন ব্যক্তির অধিকার’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে শনিবার (০৭-০২-২০২৬) সকাল ১১টায় এর আয়োজন করেন উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্যকালে উপজেলা নির্বাহি অফিসার বলেন,সমৃদ্ধ হয়েছে ভাষার প্রকাশ মাধ্যম, যোগাযোগ পেয়েছে তার অন্যতম মাধ্যম। আর বর্তমানে তথ্য-প্রযুক্তির উন্নয়নে সেই যোগাযোগ হয়েছে আরও সহজতর। কিন্তু আমাদের মধ্যে কিছু কিছু মানুষ রয়ে গেছেন যারা শ্রবণ ও বাক্ সীমাবদ্ধতা নিয়ে জন্মেছেন। তারা আমাদের মতো বাচনিক ভাষায় তাদের মনের ভাব প্রকাশ করেন না। তবে তারা ভাষাহীনও নন। তাদেরও আমাদের মতো ভাষা রয়েছে। তারা আমাদের মতো বাচনিক ভাষায় তাদের মনের ভাব প্রকাশ না করে বরং সংকেত ভাষায় যোগাযোগ করে থাকে। সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতায় এর সম্প্রসার বৃদ্ধির আশ্বাস দেন ইউএনও।

সভাপতির বক্তব্যকালে উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মনসুর আলী বলেন, দিবসটি সমাজের মূলধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ ও যোগাযোগের অধিকার নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি করে । বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের সাংকেতিক ভাষার প্রতি সম্মান প্রদর্শন, স্বীকৃতি ও ভাষার প্রসারকল্পে ২০১২ সালে রাষ্ট্রীয়ভাবে এই দিনটি নির্ধারণ করা হয় । অন্যান্যের মধ্যে বকব্য রাখেন বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা। এর আগে র‌্যালি ও প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ হুইল চেয়ার বিতরণ করা হয়।

উপস্থিত ছিলেন, বাঘা বুদ্ধি অটিষ্টিক শ্রবণ ও বাক প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম,প্রধান শিক্ষক মাজেদুল ইসলাম সহ বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31