IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> রাজশাহী >> বাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসি

বাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসি

বাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসি

বাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসি। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বাঘা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : এবার উসব মূখর পরিবেশে ছেলের সাথে কেন্দ্রে এসে ভোট দিয়েছেন ১১৫ বছর বয়সের এছাহক আলী। বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা সরকার পাড়া গ্রামের বাসিন্দা এছাহক আলী রাজশাহী- ৬ (চারঘাট -বাঘা) আসনের ভোটার।

বৃহসতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় তেথুলিয়া উ”চ বিদ্যালয় কেন্দ্রে ছেলে আজগর আলীর সাখে এসে ভোট দেন এছাহক আলী ।

বাজুবাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রথম ভোট দিতে আসেন তেপুকুরিয়া গ্রামের মিজানুর রহমান, মৌসুমি আমোদপুর গ্রামের নুপুর খাতুন।

সকাল ১১ টায় তাদের সাথে কথা হলে তারা জানান, সুষ্ট সুন্দর পরিবেশে জীবনের প্রথম ভোট দিতে পেরে ভালো লাগছে।

দুই ঘন্টা ধরে লাইনে দাড়িয়েও ভোট দিতে পারেননি শরিফাবাদ মহাবিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা ফতিদিয়াড় গ্রামের তহুরা রাজিয়া,চক বাউসার আমেনা, রফিজান ।

সকাল সাড়ে ১১টায় ওই কেন্দ্রে কথা হলে আমেনা, রফিজান জানান, এই ভোটের আগে হাসিনার আমলে ভোট দিয়েছি কিন্তু এতো সময় লাইনে দাড়িয়ে থাকতে হয়নি। সকালে ভোট দিয়ে বাড়ি গিয়ে সংসারের কাজ করবেন বলে সকালে ভোট দিতে আসেন তারা।

ভোট শুরুর পর থেকে ওই সব কেন্দ্র ছাড়াও বাঘা উচ্চ বিদ্যালয়,বাঘা হযরত আব্দুল হামিদ দানিশ মন্দ ফাজিল মাদ্রাসা, আড়ানি মনোমোহনী সরকারি উচ্চ বিদ্যালয়,আড়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়,মাঝপাাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে নারী-পুরুষের স্বতঃফূর্ত অংশগ্রহণ।

সকাল সাড়ে ৭টায় ভোটগহণ শুরুতেই বিশেষ করে নারী ভোটাররা তাদের ভোট প্রদানের জন্য লাইনে দাঁড়ান। দুপুরের পর বাড়তে থাকে পুরুষ ভোটারের উপস্থিতি। কমতে থাকে নারি ভোটারের উপস্থিতি।

বিকাল সোয়া ৩ টায় কথা হলে দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নূর আলম জানান, তার কেন্দ্রে ভোট কাস্ট হয়েছে ৫০ শতাংশের বেশি। মোট ভোটার ছিল ৩১৮২। এর মধ্যে নারি ভোটার ১৬৫৫।

এই আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী চার জন। কেন্দ্রে ঘুরে ও প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে জানা গেছে , বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু সাইদ চাঁদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়ি পাল্লা প্রতীকের নাজমুল হক এর সব কেন্দ্রে পোলিং এজেন্ট ছিল। দু’একটি কেন্দ্র ছাড়া অপর দুই প্রার্থী জাতীয় পাটির লাঙ্গল প্রতীকের ইকবাল হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাত পাখা প্রতীকের প্রার্থী আব্দুস সালাম সুরুজ ভোটকক্ষে কোন পোলিং এজেন্ট দিতে পারেননি।
সাংগঠনিকভাবে দুর্বল রাজনৈতিক দলের প্রার্থী হওয়ায় তাদের এই সংকটের মুখোমুখি হতে হয়েছে। তারা নতুন ভোটারদের কাছেও অপরিচিত।

বিকাল সাড়ে ৫টায় কথা হলে বাঘা উপজেলা নির্বাহি অফিসার ও সহকারি রিটানিং অফিসার শাম্মী আক্তার জানান, তার উপজেলায় আনুমানিক ৭৩/৭৪ শতাংশ ভোট কাস্ট হয়েছে। তবে চূড়ান্ত ঘননায় কম বেশি হতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31