IMG-LOGO

শনিবার, ১৮ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ভিমরুলের কামড়ে ১ জনের মৃ*ত্যু, আহত ২৫সরকারি খালে অবৈধ বাঁধ নির্মাণ, তলিয়ে গেছে ৫ হাজার বিঘা জমির ধানপাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিতরায়গঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দরিদ্র কৃষকের ঘরবাড়িনাটোরে পাওয়ার গ্রিডে লুণ্ঠিত দেড় কোটি টাকার মালামালসহ ১৩ ডাকাত গ্রেফতারনিয়ামতপুরে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধারফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধনরাণীনগরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্তগোদাগাড়ীর ঘাটে ডিজেল নেই,নৌকা চলাচল বন্ধের পথে,অচল পদ্মা-মহানন্দার দুই ইউনিয়নবাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনরাণীনগরে ২৪ ঘন্টায় লোডশেডিং ১৪ ঘন্টামহানগরীর মীরেরচক জামে মসজিদের ৬তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনসিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যুকুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধনিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার
Home >> আইন-আদালত >> লিড নিউজ >> আজ জুলাই হত্যা মামলায় সালমান-আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্য শুরু

আজ জুলাই হত্যা মামলায় সালমান-আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্য শুরু

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে কারফিউ দিয়ে ছাত্র-জনতাকে হত্যার উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে।

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে ১০ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এতে বলা হয়, প্রসিকিউশন পক্ষ জানায়, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় ফোনালাপ করেন আনিসুল হক ও সালমান এফ রহমান।

ওই ফোনালাপের একপর্যায়ে কারফিউ চলাকালে আন্দোলনকারীদের শেষ করে দিতে হবে বলেন তারা। তাদের এ বক্তব্যের পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। তাদের এই বক্তব্য হত্যাকাণ্ডে উসকানি হিসেবে কাজ করেছে বলে অভিযোগ প্রসিকিউশনের।

গত বছরের ৪ ডিসেম্বর এই মামলায় সালমান ও আনিসুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে সে অভিযোগ আমলে নিয়ে গত ১২ জানুয়ারি এই মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031