IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> খেলা >> উইকেটের পেছন থেকে পেইনের বাজে কথা অশ্বিনের পাল্টা

উইকেটের পেছন থেকে পেইনের বাজে কথা অশ্বিনের পাল্টা

ধূমকেতু নিউজ ডেস্ক : এমন ম্যাচে জয়বঞ্চিত হতে হবে, ঘুণাক্ষরেও নিশ্চয়ই কল্পনা করেনি অস্ট্রেলিয়া। সিডনিতে টানটান উত্তেজনার টেস্টে রিশাভ পান্ত আর চেতেশ্বর পূজারার প্রতিরোধ ভাঙার পর জয়টা নাগালেই দেখছিল স্বাগতিকরা।

কিন্তু ষষ্ঠ উইকেটে দাঁড়িয়ে অবিশ্বাস্য দৃঢ়তা দেখালেন রবিচন্দ্রন অশ্বিন আর হানুমা বিহারি। দুজনে প্রায় ৪৪ ওভার খেলে ভারতকে হারের মুখ থেকে বাঁচিয়ে দেন। মিচেল স্টার্ক, জশ হ্যাজলেউড, প্যাট কামিন্স, নাথান লিয়নদের কোনো চেষ্টাই কাজে আসেনি।

স্বাভাবিকভাবেই হতাশ অসিরা বেছে নিয়েছিল তাদের চিরাচরিত স্লেজিং কৌশল। ভারতীয় ব্যাটসম্যানদের মনসংযোগে ব্যাঘাত ঘটাতে উইকেটের পেছন থেকে স্লেজিং শুরু করেন অস্ট্রেলিয়া অধিনায়ক পেইন। অশ্বিনও কম যাননি, জবাব দিয়েছেন ব্যাটে ও মুখে। দুজনের কথোপকথন ধরা পড়েছে স্ট্যাম্প মাইক্রোফোনে।

ভারতের দ্বিতীয় ইনিংসে ১২২তম ওভারের ঘটনা। উইকেটের পিছন থেকে অশ্বিনকে পেইন বলেন, ‘অ্যাশ, গাব্বা টেস্টের জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ সঙ্গে মুখ দিয়ে বিকৃত আওয়াজ করেন পেইন।

তাতে পাল্টা দেন অশ্বিন। বলেন, ‘তোমায় ভারত দেখার জন্য অপেক্ষা করতে পারছি না। ওটাই তোমার শেষ সিরিজ হবে।’ এতে যেন কিছুটা খেপেই গিয়েছিলেন অসি অধিনায়ক। জবাবটা দিয়েছেন আরও বিশ্রি ভাষায়। তিনি বলেন, ‘অত্যন্ত সতীর্থরা আমায় পছন্দ করে’। এই কথার পর এক অশ্রাব্য গালিও যোগ করেন পেইন।

তবে এমন আচরণেও আদতে লাভ হয়নি অস্ট্রেলিয়া অধিনায়কের। অশ্বিনের মনসংযোগে তো ব্যাঘাত ঘটাতে পারেনইনি, উল্টো কয়েক ওভার পর হানুমা বিহারির গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলে দেন তিনি নিজেই। সেই ক্যাচটা ধরতে পারলে ম্যাচ জয়ের ভালো সম্ভাবনা থাকতো অস্ট্রেলিয়ার।

ভারতের সামনে চতুর্থ ইনিংসে ৪০৭ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। ২৭২ রানে ৫ উইকেট হারানোর পর অশ্বিন আর বিহারি মিলেই ম্যাচটা বাঁচিয়ে দেন। পেইন ১২২তম ওভারে বিহারির ক্যাচ ফেলার পর ১৩১ ওভার পর্যন্ত ব্যাটিং করে টেস্টটি ড্র পর্যন্ত নিয়ে যান দুই ভারতীয় ব্যাটসম্যান।

অশ্বিন ১২৮ বল খেলে অপরাজিত থাকেন ৩৯ রানে। হানুমা বিহারি ২৩ রান করেন ১৬১ বল খেলে! তার ম্যাচ বাঁচানো যে ইনিংসটাকে মনে করা হচ্ছে সেঞ্চুরির চেয়েও মূল্যবান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31