IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> পোরশায় উপজেলা কর্মকর্তা-কর্মচারী ও ইউপি চেয়ারম্যান গণের সাথে এমপির মতবিনিময়

পোরশায় উপজেলা কর্মকর্তা-কর্মচারী ও ইউপি চেয়ারম্যান গণের সাথে এমপির মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক,পোরশা : নওগাঁর পোরশা উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও ইউপি চেয়ারম্যান গণের সাথে মতবিনিময় করেছেন ৪৬ নওগাঁ-১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।

বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ৪৬ নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। এ সময় কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, এলজিআরডি প্রকৌশলী এএনএম সুলতানুল ইমাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলামসহ কর্মকর্তা ও বিভিন্ন ইউপির প্যানেল চেয়ারম্যানগণ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান চৌধুরী, সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম, যুবদল আহবায়ক ইকবাল শাহ্ চৌধুরী সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান উপজেলার বিভিন্ন দপ্তরে চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার উপরও গুরুত্বারোপ করা হয়। তিনি এ উপজেলার উন্নয়নকে টেকসই ও জনকল্যাণমুখী করতে সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখা এবং স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সঙ্গে জনগণের সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন ও সম্ভাবনাময় উদ্যোগ গ্রহণের আলোকে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বিতভাবে কাজ করার আহবান জানান। পরে বিকালে তিনি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় যোগদান করেন। এর আগে প্রধান অতিথি সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে দেওয়া ক্রেস্ট গ্রহণ করেন এবং উপস্থিত শিক্ষকগণকে ধন্যবাদ জানান। ।

এছাড়াও একইদিন তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ডেন্টাল চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31