IMG-LOGO

শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে ঐতিহ্যবাহী দেবোত্তর সম্পত্তি জবরদখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধনআরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলটুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসকবাংলাদেশের সীমানা পেরিয়ে ইন্ডিয়ায় বিএসএফের হাতে বাঘার ৫ জন আটক,ছোটাছুটি করে ও ফেরত পায়নি পরিবারফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত১০ বছরের পুরোনো ভাড়ার তালিকায় ঝুলছে বিষপুর ফেরীঘাটশতবর্ষের ইতিহাস, ঐতিহ্য ও ধারাবাহিক সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত পাইলট উচ্চ বিদ্যালয়নিয়ামতপুরে হাটের সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগমহাদেবপুরে নারী ইউপি সদস্যেরঝুলন্ত মরদেহ উদ্ধার‘ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার’মন্নুজান স্কুলের সামনের ফুটওভার ব্রিজে ফাটল, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ রাসিক প্রশাসকেরদুর্গাপুরে ইউএনওর অভিযানে৭০০ বস্তা সার জব্দকুষ্টিয়ার দৌলতপুরে বন্যার পানিবৃদ্ধি অব্যাহত পানিবন্দী ৫০ হাজার মানুষমোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালাগোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়তানোর থানার কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে কাবাডি খেলা
Home >> টপ নিউজ >> শিক্ষা >> তানোরের তালন্দ কলেজে তদন্তের জন্য চিঠি প্রদান, বাদীর আবেদন

তানোরের তালন্দ কলেজে তদন্তের জন্য চিঠি প্রদান, বাদীর আবেদন

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোর পৌর সদর তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজের নিয়োগ সংক্রান্ত অনিয়ম দূর্নীতির তদন্তের জন্য চিঠি দেয়া হয়েছে। ১ লা মার্চ রবিবার তদন্ত কারী কর্মকর্তা উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদের স্বাক্ষরে দেয়া হয় চিঠি বলে নিশ্চিত করেন অভিযোগের বাদী তালন্দ গ্রামের বাসিন্দা সাবেক ছাত্র দলের নেতা শিক্ষক আব্দুস সালাম। কিন্তু বাদী চিঠির প্রেক্ষিতে ঈদের পরে কলেজের ছুটি শেষ হলে তদন্তের দাবি জানিয়ে রবিবার দুপুরের পরে ইউএনওর দপ্তরে লিখিত আবেদন করেন।আগামী ২ রা মার্চ সোমবার সকাল ১১ টা থেকে সাড়ে ১২ টার মধ্যে সরেজমিনে কলেজে গিয়ে তদন্ত করবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।

আবেদন কারী আব্দুস সালাম জানান, গত ২৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলা কৃষি অফিসে তদন্তের দিন ধার্য ছিল। তদন্তের আগে ইউএনওর দপ্তরে কলেজের ছুটি শেষ হলে তদন্তের জন্য আবেদন করি। আবেদন করে বাহিরে আসা মাত্রই কলেজ শিক্ষক কবির হোসেনের সাথে মারমুখী আচরণ সহ মব সৃষ্টি করে এবং প্রাণনাশের হুমকি প্রদান করেন। আমি শিক্ষক কবির ও শিক্ষক মুখলেস এবং আরেক শিক্ষক সাবিহা সুলতানা চলে আসি। কিন্তু কলেজের গভর্নিং বডির সভাপতি সেলিম উদ্দিন কবিরাজ, ভারপ্রাপ্ত অধ্যাক্ষ নজরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি সাজ্জাদ হোসেন সহ তারা কৃষি অফিসারের রুমে ঘন্টা ব্যাপী বসে ছিলেন। ওই ফাঁকে আরেক তদন্ত কর্মকর্তা উপজেলা প্রকৌশলী নুর নাহার আমাকে ফোন দিয়ে বলে আপনি কেন চলে যাবেন। নিয়োগ বিজ্ঞপ্তির মেয়াদ অল্প সময় আছে, এজন্য তদন্ত কাজ দ্রুত শেষ করতে হবে। তিনি তদন্ত কারী তিনি কেন নিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করবেন। অবশ্যই তদন্ত কর্মকর্তা দের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে।

রবিবার তদন্ত কারী কর্মকর্তা উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদের স্বাক্ষরে রবিবার সকালের দিকে তদন্তের নোটিশ দেয়া হয়। নোটিশে সোমবার সকাল ১১ টা থেকে সাড়ে ১২ টার মধ্যে কলেজের অধ্যক্ষের রুমে উপস্থিত হতে বলা হয়েছে। কিন্তু তদন্তের জন্য চিঠি তে শুধু গভর্নিং বডির সদস্য দের থাকতে বলা হয়েছে। গভর্নিং বডির সদস্যরা নিয়োগের পক্ষে। শিক্ষক কর্মচারীরা না থাকলে সঠিক তদন্ত হবেনা। এজন্য কলেজের ছুটি শেষ হওয়ার পর তদন্তের জন্য আবেদন করেছি।

সালাম আরো জানান, আবেদন করার পর ইউএনও স্যারের সাথে বিষয় গুলো নিয়ে কতা বলেছি। তিনি বলেছেন তদন্ত হোক, কোন সমস্যা থাকলে সে বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষক কবির হোসেন জানান, গত ২৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার তদন্তের আগেই সাজ্জাদ সহ তার লোকজন মারমুখী আচরণ ও মব সৃষ্টি করে হুমকি দেয়। আর তাদের নিয়ে তদন্ত করলে তাদের ভয়ে কেউ কিছুই বলবে না। একারনে কলেজ ছুটির পর তদন্ত হলে সব থলের বিড়াল বেরিয়ে আসবে।

শিক্ষকরা জানান, কলেজের বিদ্যুৎ বিল ও জমির খাজনা বাবদ প্রায় ৪০/৫০ লাখ টাকা বকেয়া পড়ে আছে। যাযা সাজ্জাদ ভিডিও বক্তব্য দিয়েছেন। তাহলেকি নিয়োগের আগেই অবশ্যই লেনদেন হয়েছে। তার বক্তব্যই বড় প্রমান। তানাহলে সাজ্জাদ ও সভাপতি সহ তাদের নিয়োগ নিয়ে কেন এত মাথা ব্যথা। অবশ্যই নিয়োগের আগে লেনদেন হয়েছে। কারন যাদের কে নিয়োগ দেয়া হবে তাদের কে সিলেকশন করা হয়ে গেছে। আর চলতি মাসের ৭ তারিখ নিয়োগ বিজ্ঞপ্তির শেষ দিন। বিজ্ঞপ্তির মেয়াদ শেষ হলে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং সরকারি পরিপত্র অনুযায়ী অধ্যাক্ষ নিয়োগ হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এবং কর্মচারী নিয়োগ হবে জেলা প্রশাসকের মাধ্যমে। এসব কারনে নিয়োগ সিন্ডিকেট চক্ররা তদন্ত কমিটি কে বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করে দ্রুত তদন্ত কাজ শেষ করতে চাই। উপজেলা পরিষদে তদন্তের সময় সাজ্জাদের নেতৃত্বে ৃব সৃষ্টি হচ্ছে আর কলেজে তাদের নিয়ে তদন্ত মানে কি হতে পারে বুঝতে হবে। তদন্ত নিয়ে মারপিট সহ নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এজন্য আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ও শিক্ষক কর্মচারীর, এবং স্থানীয় ব্যক্তিবর্গের সামনে তদন্তের দাবি তুলেছেন বাদি সহ সচেতন মহল।

তদন্ত কারী কর্মকর্তা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ কে ফোন দেয়া হলে রিসিভ করেননি।

নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খাঁন জানান, তদন্ত করার পর প্রতিবেদন পেলে এসব বিষয়ে বলা যাবে। আপনি বলেছিলেন ৪/৫ তারিখে তদন্ত হবে জানতে চাইলে তিনি জানান, ৪/৫ তারিখের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সোমবার তদন্ত হোক, কারো কোন আপত্তি থাকলে দেখা যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031