IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দাম
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় তিনটি পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি ডাঃ আব্দুল বারী

বাগমারায় তিনটি পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি ডাঃ আব্দুল বারী

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার অবকাঠামো উন্নয়ন প্রকল্প (RNCDRIDP) এর আওতায় বাগমারা উপজেলায় তিনটি গুরুত্বপূর্ণ গ্রামীণ পাকা রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেছেন। এসব রাস্তা নির্মাণ সম্পন্ন হলে এলাকাবাসী দীর্ঘদিনের কাদা-পানির দুর্ভোগ থেকে মুক্তি পাবে এবং যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতি হবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ঠিকাদারগণ।

উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল হতে কামনগর পাকা রাস্তা। এই রাস্তার দৈর্ঘ্য ১,৫২০ মিটার। রাস্তাটির চুক্তিমূল্য ১ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার ৫৮০ টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান ইশারাক এন্টারপ্রাইজ। এই রাস্তা নির্মাণ হলে মচমইল ও কামনগর এলাকার কৃষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচল সহজ হবে এবং বর্ষাকালীন কাদা-পানির সমস্যা দূর হবে।

অন্যদিকে মহব্বতপুর হতে যশোপাড়া পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

এই রাস্তার দৈর্ঘ্য ১,৫৯০ মিটার। রাস্তাটির চুক্তিমূল্য ১ কোটি ৭৯ লাখ ২৫ হাজার ৭৮৯ টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জিয়া ট্রেডার্স।

এছাড়াও আচিনঘাট হতে নুদাকান্দর রাস্তা পাকা করনের উদ্বোধন করা হয়।

এই রাস্তার দৈর্ঘ্য ১,৫০০ মিটার। রাস্তাটির চুক্তিমূল্য ১ কোটি ৮৭ লাখ ০৫ হাজার ৮৫৮ টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স লাবিবা এন্টারপ্রাইজ। এই রাস্তা গুলোর নির্মাণের ফলে এলাকার মানুষজনের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।

অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে এলাকাকে আধুনিকায়ন করা হচ্ছে। এসব পাকা রাস্তা সম্পন্ন হলে হাজারো পরিবার কাদা-পানির যন্ত্রণা থেকে রক্ষা পাবে এবং কৃষি, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে। তিনি সকলের সহযোগিতায় কাজগুলো যথাসময়ে ও মানসম্মতভাবে শেষ করার আহ্বান জানান।

রাস্তাগুলো দীর্ঘদিন খারাপ অবস্থায় ছিল। উদ্বোধনের খবরে এলাকায় ব্যাপক সন্তোষ ও আশা ছড়িয়ে পড়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31