ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় সন্ত্রাসী হামলা, বাড়ি ভাঙচুর এবং ন্যায় বিচার চেয়ে এক ভুক্তভোগীর সংবাদ সম্মেলন করেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর দুইটার সময় পুঠিয়া সদর এলাকায় অবস্থিত তাজ কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ঝলমলিয়া বাজারের করেন ব্যবসায়ী নাজমুল হোসেন তার লিখিত বক্তব্যে জানান, দীর্ঘদিন থেকে সন্ত্রাসী হামলার শিকার হয়ে আসছেন তিনি। থানায় একটি মামলা দায়ের করা কারনে অভিযুক্ত ব্যক্তি সাব্বির হোসেন মিন্টু, মোহাম্মদ মারুফ হোসেন ও সৈয়দ আলী এই তিনজন ব্যক্তি আমার উপর ও আমার পরিবারের উপর চরমভাবে অন্যায় অত্যাচার করে আসছে।
থানায় অভিযোগ পরে আমার বিরুদ্ধে রাজশাহীতে মিথ্যা সংবাদ সম্মেলন করে অভিযুক্ত ব্যক্তিরা। আমি উপস্থিত সাংবাদিক ও প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর ন্যায় বিচার চাই।


