ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া: প্রাণের মেলায় হলাম জড়ো, বন্ধুত্বের বন্ধনে অদম্য তেরো” এই স্লোগানকে সামনে রেখে অদম্য ১৩ রাজশাহী বিভাগের বন্ধুদের আয়োজনে গরীব ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৬ মার্চ পবিত্র মাহে রমজানের পবিত্রতায় অদম্য ’১৩ রাজশাহী ডিভিশনের উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানুষের মুখে হাসি ফোটানোর এই ছোট প্রয়াসরে শহরের বিভিন্ন অলিতে গলিতে গরিব অসহায় মানুষের মাঝে বিকেল তিনটা থেকে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত এই ইফতার বিতরণ কার্যক্রম চলমান থাকে।
অদম্য ১৩ এর একাধিক সদস্যরা জানান, এই প্রথম বার আমরা ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেছি। আশা করি সামনের দিনে আমরা আরো বড় পরিসরে এই ধরনের সেবা মূলক অনুষ্ঠান আয়োজন করা হবে।
অদম্য ’১৩ রাজশাহী বিভাগের সকল বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা, যাদের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় আজকের এই ইফতার বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।


