ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন অনুষ্ঠিত। রোববার (৮ মার্চ) সকাল ১০ টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করে রাজশাহী মহানগর মহিলা দলের নেতৃবৃন্দ।
র্যালীটি রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সখিনা খাতুনের নেতৃত্বে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোপট্টি মোড়ে এসে পথসভায় মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী রোকসানা পারভিন টুকটুকি, মহানগর মহিলা দলের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সিফাত জেরিন তুলি, সাংগঠনিক সম্পাদক জরিনা খাতুন, সহ ক্রিয়া বিষয়ক সম্পাদক লাভলী মহানগর মহিলা দলের ক্রীড়া সম্পাদিকা নাজরিন আক্তার বিথী।
আরও উপস্থিত ছিলেন, মহিলা নেত্রী সোনালী, শিউলী, বিন্তী, সুরাইয়া প্রমুখ।


