IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : পান্না।‘শেয়ারবাজার লুটপাটের কোনো সুযোগ থাকবে না’মাঠে ফেরার অনুমতি পেলেন আফগান নারী ফুটবল দল২ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরে তলিয়ে যাচ্ছে পাকা ধান, কৃষকের কান্না‘আরব আমিরাতের ওপেক ছাড়ার সিদ্ধান্ত ‘চমৎকার’’আজ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বৈধ ৪৯ জনের গেজেট প্রকাশবাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভাশিবগঞ্জে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০মান্দায় ফিলিং স্টেশনে হামলা, পাম্প মালিকসহ আহত ২বাঘায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বাছাই পর্ব শুরুমোহনপুরে কবরস্থানের জমি দখলের অভিযোগমান্দায় পুকুর থেকে চুরির অভিযোগে একজন আটক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে ভটভটি ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

রাজশাহীতে ভটভটি ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

ছবি: সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজশাহীর বাঘায় ভটভটি ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে তিনজনের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও দুজন।

সোমবার সকাল ৭টার দিকে বাঘা-লালপুর সড়কের চণ্ডিপুরের হযরত আলীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে বলে বাঘা থানার ওসি সেরাজুল হক গণমাধ্যমকে জানিয়েছেন।

নিহতরা হলেন- নাটোরের লালপুরের নওপাড়া গ্রামের অটোরিকশার চালক শরিফুল ইসলাম, একই উপজেলার বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে যাত্রী বিধান দাস ও আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম।

আহতরা হলেন- নিহত রকেনার ছেলে শাহাজান আলী ও চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম। তাদের উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি সেরাজুল বলেন, “অটোরিকশাটি নওপাড়া গ্রাম থেকে পাঁচ জন যাত্রী নিয়ে বাঘায় যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ভটভটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন জনের মৃত্যু হয়।”

নিহতদের লাশ ও দুর্ঘটনা কবলিত যান দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ