IMG-LOGO

বুধবার, ২৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় পুকুর থেকে চুরির অভিযোগে একজন আটকরাণীনগরে গ্রামীণ রাস্তায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বেড়া অপসারণবাউয়েটের ২৬তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিতমান্দায় ডাসকোর আয়োজনে সুশীল সমাজ সংগঠনের ষান্মাসিক সভাকুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমান্দায় অবৈধভাবে তেল মজুতের সময় গ্রেপ্তার ২বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি এস্কেভেটর অকেজোতানোরে ৭ হাজার কৃষকের মাঝে বিনা মূল্যে সার বীজ বিতরণগোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা, মাদক-জুয়া-চুরি রোধে কঠোর প্রশাসননর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ উদ্বোধনগোমস্তাপুর জাতীয় পুষ্টি সপ্তাহ সমাপনিব্র্যাকের আয়োজনে কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নে প্রশিক্ষণপোরশায় তেঁতুলিয়া ইউপি’র উম্মুক্ত বাজেট ঘোষনাপোরশায় জাতীয় পুষ্টি সপ্তাহে ফুড বাস্কেট বিতরণ
Home >> রাজশাহী >> টপ নিউজ >> আগুনে পুড়ে মারা গেল তরুণের একমাত্র সম্বল দুই গরু

আগুনে পুড়ে মারা গেল তরুণের একমাত্র সম্বল দুই গরু

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা :‘ হামার আর কিচুই থাকলো না, সব শ্যাষ হইয়া গেল বলে কান্নায় ভেঙে পড়লেন তরুণ মিলন হোসেন (২৩)। আগুনে গোয়ালঘরে থাকা একজোড়া গরু পুড়ে মারা যাওয়াতে এভাবে বিলাপ করছিলেন। আগুনে একমাত্র সম্বল
দুই গরুসহ আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।

মিলনের বাড়ি রাজশাহীর বাগমারার সোনাডাঙা ইউনিয়নের জামালপুর গ্রামে। পেশায় একজন কৃষক। গত রোববার দিবাগত রাতে কয়েলের আগুনে গোয়ালঘরে থাকা গরু দুটি পুড়ে মারা যায়।

মিলন হোসেন জানান, গতকাল রোববার সন্ধায় গোয়লঘরে গরু রেখে ঘুমাতে যান। মশার কামড় থেকে রক্ষার জন্য গোয়ালঘরে কয়েল জ্বেলে রাখেন। রাত দেড়টার দিকে গোয়ালঘরে আগুন লাগে। মুহুর্তে আগুন গোটা গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ও তাপে ঘুম ভেঙে যায়। এসময় আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন আশপাশের বাড়িঘরের দিকে যেতে থাকলে মসজিদের মাইকে প্রচার করে লোকজনকে জড়ো করা হয়। বাড়ি থেকে বালতি ও পাতিলে করে পানি নিয়ে লোকজন গোয়ালঘরের দিকে ছুটে। চেষ্টা চালিয়ে আশপাশের বাারিঘরগুলোকে আগুনের কবল থেকে রক্ষা করা গেলেও গোয়ালঘরে থাকা গরু দুইটি মরে যায়। ঋণ করে গরু কিনে পালন করছিলেন। ডিনি জানান, অন্যের খেতখামারে দিনমজুরের কাজ করে সংসার চালানোর পাশাপাশি গরু পালন করছিলেন লাভের আশায়।

প্রতিবেশি রফিকুল ইসলাম বলেন,’ ছাওয়ালটি এখন নিঃস্ব হয়ে গেল। গরু দুইটাই সম্বল আছিল। বছর খানেক আগে ওর বাবা কিডনি রোগে মারা গেচে। জমি যা আছিল বিক্রি কইরা চিকিৎসা করাচে।’

মিলন হোসেন বলেন, ‘ আমার আর কিচুই থাকলা না, বাবা মরে যাওয়ার পর মানষের কাজ কইরা কোনোরকম চলছিল। কেবল দাঁড়াবের লাগিচুনি, তখনি আগুনে শ্যাষ হইয়া গেল।’ আর সাত- আট দিনের মধ্যে পুড়ে যাওয়া একটি গাভী বাচ্চা প্রসব করতো বলে জানান। আগুনে গরুসহ প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান।

এই বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, বিষয়টি দুঃখজনক। আবেদন করলে সরকারি ভাবে সহযোগিতা করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ