ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার( ভারপ্রাপ্ত) আব্দুল মতিন।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। বক্তব্য রাখেন রহনপুর রাবেয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার আলী, চৌডালা দাখিল মাদ্রাসা সুপার একরামুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, জেলা সহকারী বিদ্যালয় পরিদর্শক মোস্তাফিজুর রহমান, পিএম আইডিয়াল কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর, প্রসাদপুর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক কামরুল হুদা, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রভাষক আতিকুর রহমান।
আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতায় বিজয়িদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


