ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ : বেসরকারী উন্নয়ন সংস্থা ‘প্রয়াস’-এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে তারাগঞ্জ থানাপাড়াস্থ সুফফা মাদ্রাসার সকল শিক্ষক, ছাত্র, এলাকার এতিম ও প্রতিবন্ধী শিশু , সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন কাজী পাড়া আইডিয়াল টেকনিক্যাল বি,এম মহিলা কলেজের প্রভাষক সাঈদী হাসান সাঈদ।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন, তারাগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আশরাফ আলী।
বিশেষ অতিথি ছিলেন, তারাগঞ্জ থানা মসজিদের খতিব মাওলানা আহাদ আলী।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাগঞ্জ সুফফা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ইসা রুহুল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।
আয়োজকরা জানান, সামাজিক সংহতি এবং ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে প্রতি বছরের ন্যায় এবারও এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
প্রয়াসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও তারাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেন, “সকলের আন্তরিক সহযোগিতায় আজকের এই আয়োজন সফল হয়েছে। আমরা আগামীতেও এ ধরনের সেবামূলক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে চাই।”
ভবিষ্যতে এ ধরনের বৃহৎ আয়োজন করতে পারেন সেজন্যে রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট সকলের কাছে দোয়া ও সহযোগিতা প্রার্থনা করেছেন।


