IMG-LOGO

সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামের দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন এমপি মোশারফবিএনপি জুলাই সনদের আলোকেই পথ হাঁটবে: আইনমন্ত্রীনগরীতে রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর ঈদ সামগ্রী বিতরণহযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন রাসিক প্রশাসকপুঠিয়ায় সেমাই ও বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানতারাগঞ্জে প্রয়াসের ইফতার ও দোয়া মাহফিল‘নাটোরের মাটিতে কারো কোন অন্যায় নির্যাতন মেনে নেয়া হবে না’রাজশাহী জেলা পরিষদ নতুন প্রশাসক হিসেবে যোগদান করলেন এরশাদমান্দায় কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড বসতবাড়িসহ ফসলের খেতঅসময়ের কালবৈশাখী ঝড়ে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি৫৪ জেলায় খাল খননের কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতশব্দের চেয়ে ১৩ গুণ বেশি গতির সেজিল ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার দাবি ইরানেরপবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সোনামসজিদ স্থলবন্দর ১০ দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধপুঠিয়ায় ‘ফ্রেশ ফুড’কে জরিমানা, ঘিয়ের বদলে ব্যবহার হতো কৃত্রিম সুগন্ধি
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> বিএনপি জুলাই সনদের আলোকেই পথ হাঁটবে: আইনমন্ত্রী

বিএনপি জুলাই সনদের আলোকেই পথ হাঁটবে: আইনমন্ত্রী

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : বিএনপি জুলাই সনদের আলোকেই পথ হাঁটবে: আইনমন্ত্রী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আমরা বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধার সঙ্গে নিয়ে জুলাই সনদের আলোকেই হেঁটে যাবো। আমরা কোনো ইমোশনের জায়গায় নেই, ইমোশন ও আইন দুইটাকে একসঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছি।

সোমবার (১৬ মার্চ) দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা থেকে হাশিমপুর পর্যন্ত তিন কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জুলাই সনদ ও গণভোট নিয়ে এনসিপির মন্তব্য বিষয়ে মন্ত্রী বলেন, এনসিপি অর্ধেক বুঝে মন্তব্য করেছে। আমরা পার্লামেন্টে এর জবাব দেব। উনাদের অভিযোগ সঠিক নয়।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী পাঁচ বছরে আমরা ২০ হাজার কিলোমিটার নদী, খাল, বিল খনন করবো। শুধু খনন নয়, উচ্ছেদও করবো। সুতরাং যে বা যারা নদী, খাল, বিল জমির অবৈধ দখলদার আছেন, তারা কেউ থাকবেন না।

খাল খনন কর্মসূচি শেষে জনসভায় আইনমন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি হিসেবে খাল, নদী-নালা খনন প্রকল্পের মাধ্যমে আমরা নাব্যতা আনবো, সেচ আনবো। ফসলের উৎপাদন বাড়াবো। পরিবেশের উন্নতি করবো। মানুষের স্বনির্ভরতা আনবো ও নদীপথে যোগাযোগের ব্যবস্থার উন্নতি করবো। আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমান খাল খননের মধ্যদিয়ে দেশে কৃষি বিপ্লব নিয়ে এসেছিলেন। যে কারণে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি।

তিনি বলেন, বিএনপি উন্নয়নে বিশ্বাস করে, ফাঁকা বুলি দেয় না। বিএনপি মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। ভোটের দিনের হাতের কালি মুছে যাওয়ার আগেই নির্বাচনি ইশতেহারের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ, খাল খনন, ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন শুরু হয়েছে।

অনেক মামলা জটে দেশের সাধারণ মানুষ জর্জরিত এ বিষয়ক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট ভুক্তভোগী ও বিচারবিভাগের সঙ্গে মতবিনিময় করা হবে। মতবিনিময়ে কার্যকারী যে পদক্ষেপ আমরা সুপারিশ আকারে পাবো, সেই পথ ধরে এগিয়ে সমস্যার সমাধান করা হবে। অযৌক্তিকভাবে যেসব বিচারক আইন মন্ত্রণালয়ে ন্যস্ত আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

কুষ্টিয়া জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, জেলা ছাত্রদলের আহ্বায়ক মুজাক্কির রাব্বিসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
2425262728