ধূমকেতু প্রতিবেদক,ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ৩শতজন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৯ মার্চ( বৃহস্পতিবার) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসানের সভাপতিত্বে মানবিক সহায়তা হিসাবে অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।
এ সময় ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, দিনাজপুর জেলা বিএনপির ( সাবেক) যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম , বেতদিঘী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান , ৫ নং খায়ের বাড়ি ইউপি সদস্য লিটন মন্ডল, ফুলবাড়ি পৌর বিএনপি সহ-সভাপতি মমতাজ আলী চৌধুরী, সাইদুর মাস্টার , ফুলবাড়ী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আরমান হক (খোকন), নুরুজ্জামান মোল্লা, আলাদিপুর ইউনিয়ন ইউনিয়ন বিএনপির (সাবেক) সভাপতি আনোয়ার হোসেন সব প্রিন্ট ও ইলেকট্রিক সাংবাদিক বৃন্দ।
বিতরনের সময় বক্তব্যে প্রধান অতিথি এজেডএম রেজওয়ানুল হক বলেন, ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করে এই অর্থ বরাদ্দ দিয়েছে যা আজ বিতরন করা হলো। এবার ৩শত জনের প্রতি একজনের মাঝে ১ হাজার টাকা ও ২২৫ জন নারী ও পুরুষের মাঝে শাড়ী, লুঙ্গি বিতরণ করা হলো। এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে উপকারভোগীরা এ ধরনের মানবিক উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।


