ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জ-২ নির্বাচনী এলাকা (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে বরাদ্দকৃত ঈদ উপহারের শাড়ি ও নগদ অর্থ বিতরণ শুক্রবার শেষ হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকে এ বিতরণ কার্যক্রম শুরু করা হয়। প্রথমে ভোলাহাট মোহবুল্লাহ কলেজ মাঠ, পরে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠ ও বিকেলে নাচোল মাদ্রাসা প্রাঙ্গনে এ শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস ড. মু. মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, তিন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য ইয়াহিয়া খালেদ ও তরিকুল ইসলাম বকুল, জামায়াত নেতা অ্যাডভোকেট মারুফুল ইসলাম গোমস্তাপুর উপজেলা আমির ইমামুল হুদা, রহনপুর পৌর আমির মনিরুজ্জামান ডাবলু ও সেক্রেটারি মানিক রায়হানসহ তিন উপজেলার জামায়াত নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে এ আসেনর জন্য ১০ লক্ষ টাকা ও ৭ শত পিস শাড়ি বরাদ্দ করা হয়।




