ধূমকেতু প্রতিবেদক : হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) মাজার শরীফ জিয়ারত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
রাজশাহী সফরে এসে (২৫ মার্চ) বুধবার বিকেলে হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) মাজার শরীফ জিয়ারত করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. জিল্লুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


