ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। সূর্যদ্বয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।
সকালে স্থানীয় ডাক বাংলা মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপির প্রতিনিধি উপজেলা কৃষকদলের সভাপতি সুলতান মামুনুর রশিদ, সহকারী কমিশনার ভূমি জান্নাতুন নাঈম বিনতে আজিজ, অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) মো. মাকসুদুর রহমান, থানার ওসি মো. শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ রবিউল আলম বুলেট, সহ সভাপতি মো. জাহারুল ইসলাম, বিএনপি নেতা মো. মিরাজুল ইসলাম, উপজেলা কৃষকদলের সম্পাদক মো. মতিউর রহমান মতি, উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ খুরশিদুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী, সমাজসেবা কর্মকর্তা মো. রেজওয়ানুল হক, মৎস্য কর্মকর্তা শিল্পী রায় প্রমুখ।#


