IMG-LOGO

বুধবার, ৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা বন্যার কারণে স্থগিতঅবিশ্বাস্য জয় আর্জেন্টিনাররাজশাহীতে বালুর দাম নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের উদ্যোগ, বর্ষায় ৭৫০ সিএফটি ট্রাকপ্রতি মূল্য ৫ হাজার টাকা নির্ধারণপ্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুলাই অভ্যুত্থানে শহীদ জাহিদের মারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায়; রায় নিয়েও মাদ্রাসায় ঢুকতে পারছে না অধ্যক্ষপুঠিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিতবর্ণাঢ্য আয়োজনে সময়ের কথা ২৪ ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাগমারায় পাওনা টাকা চাওয়ায় সংখ্যালঘু ব্যবসায়ীকে মারধর,লুটপাটগোমস্তাপুরে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য আটকবাগমারায় যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর ও হত্যাচেষ্টার ঘটনায় থানায় লিখিত অভিযোগপোরশায় ৫বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলামহাদেবপুরে সন্তানেরা ভরণ পোষণনা পেয়ে বৃদ্ধা মায়ের আত্মহত্যামহাদেবপুরে প্রতিবেশীর বাড়িতে ছাগল যাওয়ারঅপরাধে পায়ের রগ কর্তন, মারপিটে আহত ৩ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে স্ত্রী নিহত, অভিযুক্ত স্বামী আটক
Home >> টপ নিউজ >> বিনোদন >> ‘সেই প্রতীক্ষা আর শক্তি- সবকিছু মিলে রাতটা ছিল চমৎকার’

‘সেই প্রতীক্ষা আর শক্তি- সবকিছু মিলে রাতটা ছিল চমৎকার’

ছবি: সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বড়পর্দাসহ ওটিটি প্ল্যাটফর্ম দাপিয়ে বেড়াচ্ছেন। সদ্য মুক্তি পাওয়া ওয়েবফিল্ম ‘ক্যাকটাস’-এ দেখা গেছে তাকে। প্রীতম হাসানের বিপরীতে সেখানে তার অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। সব মিলিয়ে দেশের বিনোদন জগতে অনন্য এক উচ্চতায় অবস্থান করছেন মেহজাবীন চৌধুরী।

রুপালি পর্দায় অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও অভিনেত্রীর সরব উপস্থিতি রয়েছে। মাঝে মধ্যেই তিনি গ্ল্যামারাস লুকে তার ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দেন। এ নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন অভিনেত্রী। সদ্য তার এক আভিজাত্যপূর্ণ উপস্থিতি আবার মুগ্ধ করেছে ভক্ত-অনুরাগীদের।

শনিবার (৪ এপ্রিল) বিকালে সামাজিক মাধ্যমে নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন মেহজাবীন চৌধুরী। সেই পোস্ট করা ছবিতে দেখা গেছে, অফ-শোল্ডার সাদা একটি লং গাউন পরে আছেন তিনি, যাতে রয়েছে আকর্ষণীয় কাজ। হাতে রুপালি রঙের ছোট ব্যাগ ও ম্যাচিং গহনায় অত্যন্ত গ্ল্যামারাস রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। ছবিগুলোতে মেহজাবীনের মেকআপ ও হেয়ার স্টাইল ছিল মার্জিত, যা তার সঙ্গে চমৎকারভাবে মানিয়েছে। পোস্টের নিচে ভক্তরা তার এ সাজের প্রশংসা করেছেন।

ছবির ক্যাপশনে মেহজাবীন চৌধুরী লিখেছেন— লাক্স গালার জন্য প্রস্তুত হওয়াটা মূল অনুষ্ঠানের মতোই রোমাঞ্চকর ছিল। সেই প্রতীক্ষা আর শক্তি— সবকিছু মিলে রাতটা ছিল চমৎকার।

এর আগে শুক্রবার (৩ এপ্রিল) আয়োজিত ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে অংশ নেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সেখান থেকে কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নেন তিনি। সাদা রঙের স্টাইলিশ গাউনে তার এ নতুন লুক এখন ভক্ত-অনুরাগীদের প্রশংসায় পঞ্চমুখ।

উল্লেখ্য, ২০০৯ সালে ‘লাক্স সুপারস্টার’ গ্র্যান্ড ফিনালে প্রতিযোগিতার মঞ্চে লড়াই করেছিলেন মেহজাবীন চৌধুরী। সেই প্রতিযোগিতায় তার মাথায় ওঠে লাক্স সুপারস্টারের মুকুট। এবারের প্রতিযোগীদের বিচারকও ছিলেন তিনি। দীর্ঘ সাত বছর পর শুক্রবার আয়োজিত লাক্স সুপারস্টারের সেই আসরের গালা নাইটে উপস্থিত হয়ে তিনি নিজের শুরুর দিনগুলোর স্মৃতিচারণও করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930