IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভাশিবগঞ্জে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০মান্দায় ফিলিং স্টেশনে হামলা, পাম্প মালিকসহ আহত ২বাঘায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বাছাই পর্ব শুরুমোহনপুরে কবরস্থানের জমি দখলের অভিযোগমান্দায় পুকুর থেকে চুরির অভিযোগে একজন আটকরাণীনগরে গ্রামীণ রাস্তায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বেড়া অপসারণবাউয়েটের ২৬তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিতমান্দায় ডাসকোর আয়োজনে সুশীল সমাজ সংগঠনের ষান্মাসিক সভাকুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমান্দায় অবৈধভাবে তেল মজুতের সময় গ্রেপ্তার ২বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি এস্কেভেটর অকেজোতানোরে ৭ হাজার কৃষকের মাঝে বিনা মূল্যে সার বীজ বিতরণগোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা, মাদক-জুয়া-চুরি রোধে কঠোর প্রশাসন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গোদাগাড়ীর দ্বীপ চরের চাষিদের ডিজেলের জন্য নাভিশ্বাস

গোদাগাড়ীর দ্বীপ চরের চাষিদের ডিজেলের জন্য নাভিশ্বাস

ধূমকেতু প্রতিবেদক,গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সীমান্তবর্তী দ্বীপচর ‘চর আষাড়িয়াদহ’ ইউনিয়নের কৃষকদের জীবন এখন এক দুঃসহ যন্ত্রণার নাম। মাত্র ৫ লিটার ডিজেল সংগ্রহের জন্য তাদের পাড়ি দিতে হচ্ছে দীর্ঘ ও জটিল এক আমলাতান্ত্রিক প্রক্রিয়া। এতে একদিকে যেমন কৃষকের পুরো একটি কর্মদিবস নষ্ট হচ্ছে, অন্যদিকে যাতায়াত ও অন্যান্য আনুষঙ্গিক খরচে পকেট থেকে যাচ্ছে অতিরিক্ত অন্তত ৩০০ টাকা।

চরের কৃষকদের অভিযোগ, সীমান্তবর্তী এলাকা হওয়ার অজুহাতে কৃষি সরঞ্জাম বা সেচ পাম্পের জন্য ডিজেল কেনা এখন পাহাড় ডিঙানোর সমান। প্রথমে দীর্ঘপথ হেঁটে পদ্মা নদী পার হয়ে আসতে হয় মূল ভূখণ্ডে। এরপর উপ-সহকারী কৃষি কর্মকর্তার কাছ থেকে সংগ্রহ করতে হয় বিশেষ ‘স্লিপ’। সেই স্লিপ নিয়ে অনুমোদিত পেট্রোল পাম্পে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তবেই মিলছে কাঙ্ক্ষিত ডিজেল।

স্থানীয় কৃষক আব্দুল মান্নান ক্ষোভ ঝেড়ে বলেন, “৫ লিটার তেল কিনতে নৌকা ভাড়া দিয়ে নদী পার হয়ে শহরে আসতে হয়। সারাদিন অফিসের দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে দিন শেষ। ডিজেলের দামের চেয়ে যাতায়াত খরচ আর সময়ের দামই বেশি হয়ে যাচ্ছে। আমাদের মতো গরিব কৃষকের খবর দেখার কেউ নেই।”

চোরাচালান বনাম চাষাবাদ: সীমান্তে তেল পাচার রোধে প্রশাসনের কড়াকড়িকে কৃষকরা দেখছেন তাদের টুঁটি চেপে ধরা হিসেবে। কৃষক করিম উদ্দিন জানান, “সীমান্তে চোরাচালান বন্ধের নামে আমাদের চাষবাস বন্ধ হওয়ার দশা। মাত্র কয়েক লিটার তেলের জন্য কেন এত জটিল নিয়ম? এই নিয়মের কারণে বিঘাপ্রতি চাষের খরচ কয়েকগুণ বেড়ে গেছে।”

এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুস সাদত রত্ন জানান,শৃঙ্খলার স্বার্থে কৃষকদের সাময়িক কিছু অসুবিধা হচ্ছে। তবে প্রকৃত কৃষকরা যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। প্রক্রিয়াটি আরও সহজ করা যায় কি না, তা আমরা বিবেচনা করছি।”

আশঙ্কা ও দাবি:
বর্তমানে চাষাবাদের ভরা মৌসুম চলছে। এই সময়ে ডিজেল সংগ্রহের এমন ‘আমলাতান্ত্রিক জটিলতা’ দ্রুত নিরসন না হলে শত শত কৃষক পরিবার বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। চরের কৃষকদের দাবি, হয় চরে তেলের ডিলার নিয়োগ করা হোক, অথবা স্লিপ সংগ্রহের এই জটিল নিয়ম বাতিল করে সহজ উপায়ে জ্বালানি প্রাপ্তি নিশ্চিত করা হোক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news