IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় এক প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষা নিয়ে৪০ জন পরীক্ষার্থীর ৩৯জনই দুঃচিন্তায়

বাঘায় এক প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষা নিয়ে৪০ জন পরীক্ষার্থীর ৩৯জনই দুঃচিন্তায়

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : আর ৭দিন পর একযোগে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রস্তুতি নিয়েও রাজশাহীর বাঘা উপজেলার কেশবপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ৩৯ জন পরীক্ষার্থী পরীক্ষা নিয়ে দুঃচিন্তায় পড়েছেন। এবারের পরীক্ষায় এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪০ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও একজন পরীক্ষার্থী বাদে ৩৯জনই পরীক্ষা দেওয়া নিয়ে দুঃচিন্তায় রয়েছেন। যাদের রেজিষ্ট্রেশন ও ফরমফিলাপ কোনটাই হয়নি। প্রতিষ্ঠানটির শিক্ষক ও পরীক্ষার্থীরা প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব অবহেলাকে দায়ী করছেন| প্রতিষ্ঠান প্রধানের ভাষ্য,তাদের পরীক্ষা দিতে কোন সমস্যা হবেনা।

শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার কেশবপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে থেকে মোট ৪০ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা। কিন্তু এদের মধ্যে একজনমাত্র পরীক্ষার্থীর ফরম পুরণ হয়েছে। ৩৯ জন পরীক্ষার্থীর ফরম ফিলাপ করা হয়নি। এসব পরীক্ষার্থীর মধ্যে আবার ৩৪ জনের নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনও সম্পন্ন করেনি কলেজ কর্তৃপক্ষ ।

পরীক্ষার্থী- আব্দুর রাজ্জাক,আব্দুল্লাহ,সোনিয়া,খাদিজা ও ইতি খাতুন জানান, নিয়মমাফিক টাকা জমা দিয়েও তারাসহ ৩৯ জন পরীক্ষার্থীর ফরম পূরণ হয়নি।

বুধবার (১৩ এপ্রিল) পর্যন্ত রাজশাহী শিক্ষা বোর্ডে তদবির করেও নবম শ্রেণির নিবন্ধন এবং পরীক্ষার্থীদের ফরম পূরণ হয়নি বলে জানা গেছে।

অফিস সহকারীর উপর দায়ভার চাপিয়ে দিয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কামারুজ্জামান বলেন, এসব বিষয়ে অফিস সহকারীকে দায়িত্ব দেওয়া ছিল। পরীক্ষার্থীরা ফরম পূরণ থেকে কিভাবে বাদ পড়লো বুঝতে পারিনি। কলেজ পরিদর্শক এবং চেয়ারম্যান স্যারের সঙ্গে কথা বলেছি| তার দাবি “রেজিস্ট্রশন হয়ে গেছে, আগামীকাল বৃহসপতিবার ফরম পুরণ হয়ে যাবে।”

রাজশাহী শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক শামীম হাসান বলেন, গত সোমবার অধ্যক্ষ এসেছিলেন, কিন্তু হার্ড কপি নিয়ে আসেননি। অধ্যক্ষ এখন চেয়ারম্যান স্যারের সঙ্গে আলোচনা করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবেন।

এ বিষয়ে কেশবপুর স্কুল ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31