IMG-LOGO

শুক্রবার, ১৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ভিমরুলের কামড়ে ১ জনের মৃ*ত্যু, আহত ২৫সরকারি খালে অবৈধ বাঁধ নির্মাণ, তলিয়ে গেছে ৫ হাজার বিঘা জমির ধানপাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিতরায়গঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দরিদ্র কৃষকের ঘরবাড়িনাটোরে পাওয়ার গ্রিডে লুণ্ঠিত দেড় কোটি টাকার মালামালসহ ১৩ ডাকাত গ্রেফতারনিয়ামতপুরে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধারফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধনরাণীনগরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্তগোদাগাড়ীর ঘাটে ডিজেল নেই,নৌকা চলাচল বন্ধের পথে,অচল পদ্মা-মহানন্দার দুই ইউনিয়নবাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনরাণীনগরে ২৪ ঘন্টায় লোডশেডিং ১৪ ঘন্টামহানগরীর মীরেরচক জামে মসজিদের ৬তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনসিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যুকুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধনিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সরকারি খালে অবৈধ বাঁধ নির্মাণ, তলিয়ে গেছে ৫ হাজার বিঘা জমির ধান

সরকারি খালে অবৈধ বাঁধ নির্মাণ, তলিয়ে গেছে ৫ হাজার বিঘা জমির ধান

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও গোমস্তাপুর উপজেলায় থাকা হাজারবিঘী বিলের ইজারাদার সরকারি খালে অবৈধভাবে বাঁধ নির্মাণের কারনে পানির নিচে তলিয়ে যায় ৫ হাজার বিঘা জমির ধান।

আসন্ন বর্ষা মৌসুমেও তলিয়ে যাওয়ার আশঙ্কায় অবৈধ বাঁধ অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন কৃষকরা।এ সময় কৃষকদের সাথে তাদের সন্তানরাও বিভিন্ন দাবী সম্বলিত প্লাকার্ড হাতে বাবার সাথে মাঠে নামে।

শুক্রবার বিকেলে হাজারবিঘী বিলের ধারে চার শতাধিক কৃষক এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৫ বছর আগে বিল ইজারা নিয়ে পাশে থাকা একটি সরকারি খাল রাতের অন্ধকারে জোরপূর্বক কনক্রিটের বাঁধ দেয় ইজারাদার নাসিম। এতে গতবছর বিলের আশেপাশে থাকা প্রায় ৫ হাজার বিঘা জমির ধান পানির নিচে সম্পূর্ণভাবে তলিয়ে যায়। এতে ঘরে ধান তুলতে না পেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় হাজারো কৃষকের। আসন্ন বর্ষা মৌসুমেও এসব জমি তলিয়ে যাওয়ার আতঙ্কে দিন পার করছেন কৃষকরা।
এনিয়ে প্রশাসনকে দফায় দফায় লিখিত অভিযোগ দিলে সরেজমিনে পরিদর্শন করে অবৈধ বাঁধ অপসারণের আশ্বস দিলেও কোন পদক্ষেপ নেয়া হয়নি। উল্টো কৃষকদের নানারকম হুমকি-ধামকি ও মামলার ভয়ভীতি দেখাচ্ছে ইজারাদার। দ্রুত সময়ের মধ্যে অবৈধ বাঁধ অপসারণ না করলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন কৃষকরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031