IMG-LOGO

রবিবার, ১৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জেলা তাঁতী দলের পক্ষ থেকেজেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদানইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন প্রতিনিধিরাপোরশায় এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতারমান্দায় মহাসড়ক অবরোধ তিন চালকের বিরুদ্ধে মামলাঅধিক মুনাফার লোভে তেল মজুদ মহাদেবপুরে বন্ধ পাম্পে মিলল৩ হাজার ৯শ লিটার ডিজেলনন্দীগ্রামে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারহড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকসিংড়ায় এক রাতেই ৬ ট্রান্সফরমার চুরি১৫০ বিঘা জমির ধান নিয়ে বিপাকে কৃষকরামহাদেবপুর প্রেসক্লাবের সভা ওবনভোজন অনুষ্ঠিতগোদাগাড়ীতে কুকুরের উপদ্রব: জলাতঙ্ক রোধে জরুরি ভ্যাকসিনের দাবিতে দুই মন্ত্রণালয়ে আবেদনরাজশাহী চেম্বারের সভাপতি হলেন হাসেন আলীফুলবাড়ীতে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে প্রায় ছয় হাজার নেশা জাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি‘তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই’বাংলাদেশ ও শ্রীলংকা নারী দলের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ কাল
Home >> প্রবাস >> লিড নিউজ >> ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন প্রতিনিধিরা

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন প্রতিনিধিরা

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এ সপ্তাহে আবারো শান্তি আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পাকিস্তানে যাচ্ছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

‘দ্য ওয়াশিংটন পোস্ট’ পত্রিকাকে রোববার ট্রাম্প একথা জানান। হোয়াইট হাউজ থেকে এক ফোনকলে তিনি বলেন, বিশেষ দূত স্টিভ উইটকফ দ্বিতীয় দফা শান্তি আলোচনার আগে সোমবার রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছবেন।

মঙ্গলবার এই আলোচনা হওয়ার কথা রয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, বৈঠকে তার জামাতা জ্যারেড কুশনারও অংশ নেবেন।

এর আগে ইরান-যুক্তরাষ্ট্রের প্রথম দফা শান্তি বৈঠকে অংশ নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। এবার তিনি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন না।

গত ১১ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফা আলোচনা সেরেনা হোটেলে অনুষ্ঠিত হয়েছিল। ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে প্রায় ২১ ঘণ্টার বৈঠক কোনও চুক্তি ছাড়াই শেষ হয়।

এরপর হরমুজে উত্তেজনা বাড়লেও পাকিস্তানসহ অন্যান্য মধ্যস্থতাকারীরা দুই দেশের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক আয়োজনের জন্য জোর চেষ্টা চালিয়েছে।

তুরস্ক ও মিশরের সমর্থনে আলোচনা এগিয়ে নিতে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

একইসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন যে, ইরানের সঙ্গে কোনও চুক্তি হলে তিনি ইসলামাবাদ সফর করতে পারেন।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনার প্রস্তুতিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দেখা গেছে।

সম্ভাব্য বৈঠককে ঘিরে ইসলামাবাদের পাঁচ তারকা ম্যারিয়ট হোটেল কর্তৃপক্ষ তাদের অতিথিদের রোববার স্থানীয় সময় বিকাল তিনটার মধ্যে হোটেল ছেড়ে যেতে বলেছে।

তবে ইরান সরকার এখনও ইসলামাবাদে দ্বিতীয় দফা আলোচনায় যোগ দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যে যুদ্ধবিরতি হয়েছিল, তা মঙ্গলবারেই শেষ হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031