IMG-LOGO

সোমবার, ২০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করেন ইউএনও শারমিন আরাচাঁপাইনবাবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির নামে প্রতারণা, ৮ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগমান্দায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তারমান্দায় নিম্নমানের উপকরণে রাস্তা নির্মাণের অভিযোগ, কাজ বন্ধসাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী আগামীকাল‘আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না’রাজশাহী বগুড়াসহ ৭ জেলায় ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীপোরশায় কৃষকদের মাঝে ডিজেল বিক্রি তদারকীতে ইউএনও রাকিবুল ইসলামরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭পোরশায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতসিংড়ায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগসিংড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন: লক্ষ্যমাত্রা প্রায় ৩৫ হাজার শিশুবগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় পৃথক স্থানে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যুশিশুদের হাম-রুবেলা প্রতিরোধে রাসিকের ৪৩৮ কেন্দ্রে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির নামে প্রতারণা, ৮ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির নামে প্রতারণা, ৮ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আদলে ভূয়া কার্ড তৈরি করে চাল ও অন্যান্য সামগ্রী বিতরণের নামে প্রতারণার অভিযোগ উঠেছে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। জেলার শিবগঞ্জ উপজেলার ১৪ নম্বর ধাইনগর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় পরিচালিত এ কর্মকাণ্ডে প্রায় ২০ হাজার অসহায় ও দুস্থ মানুষ প্রতারণার শিকার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

অভিযোগে বলা হয়েছে, ‘মেসার্স মাসকুরা ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠান ভূয়া কার্ড তৈরি করে সুবিধাভোগীদের কাছ থেকে অর্থ আদায় করছে। এভাবে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে প্রায় ৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে দাবি করা হয়েছে।

সোমবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ এ অভিযোগ উত্থাপন করেন। তিনি বলেন, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জেসমিন বেগম ও তার সহযোগী একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সরকারি কর্মসূচির নাম ভাঙিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে।

চেয়ারম্যান আব্দুল লতিফ আরও অভিযোগ করেন, এই প্রতারণা চক্রের কার্যক্রমে বাধা দিতে গিয়ে তিনি একাধিকবার হুমকি ও হয়রানির শিকার হয়েছেন। এমনকি দায়িত্ব পালন করতে গিয়ে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও একই ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়েছেন বলে তিনি দাবি করেন। তবে এখন পর্যন্ত সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। এতে প্রশাসনের গাফিলতি রয়েছে বলেও মন্তব্য করেন চেয়ারম্যান।

তিনি দ্রুত সময়ের মধ্যে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় প্রতারণার পরিধি আরও বিস্তৃত হয়ে বিপুলসংখ্যক সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ধাইনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম রাব্বানি টিটু, স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম, গোলাম জাকারিয়া এবং চেয়ারম্যানের ছেলে মো. নাদিমসহ অন্যান্যরা।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031