IMG-LOGO

সোমবার, ২০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১ম ওয়ান্ডে সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দলপুঠিয়ায় ব্যবসায়ী জু‌য়েল হত্যার সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধনবাঘায় উদ্বোধনী দিনে হাম- রুবেলর টিকা পেল ৯৯১ জন শিশুরাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারমোহনপুরে ৫টি কেন্দ্রে এস,এস,সি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করছে ২০৪২ জন শিক্ষার্থীবাগমারায় ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষামান্দায় পুকুর খননের সময় মূর্তি উদ্ধারপুঠিয়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধননন্দীগ্রামে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করেন ইউএনও শারমিন আরাচাঁপাইনবাবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির নামে প্রতারণা, ৮ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগমান্দায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তারমান্দায় নিম্নমানের উপকরণে রাস্তা নির্মাণের অভিযোগ, কাজ বন্ধসাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী আগামীকাল‘আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না’রাজশাহী বগুড়াসহ ৭ জেলায় ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়ায় ব্যবসায়ী জু‌য়েল হত্যার সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধন

পুঠিয়ায় ব্যবসায়ী জু‌য়েল হত্যার সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় মোদি দোকানি ব্যবসায়ী মামুনুর র‌শিদ জু‌য়েলকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে জড়িত সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

২০ এপ্রিল সকাল ৯ টার দিকে পুঠিয়া উপজেলার গেটের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পুঠিয়া বাজারের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা এবং নিহত মামুনুর র‌শিদ জু‌য়েলের পরিবারের সদস্যরা সহ হাজারো জনসাধারণ মানুষ অংশ নেয়, মানববন্ধনের সময় বাজারের সকল ব্যবসায়ীরা তাদের নিজ নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধনে অংশগ্রহণ করেছিলেন।

নিহত জুয়েল পুঠিয়া বাজারের আনসার আলী খলিফার ছেলে। গত শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ছয়টার দিকে পুঠিয়া সদরের কাউন্সিল বাজার সংলগ্ন নিজ মুদি দোকানে দিনের আলোয় প্রকাশ্যে হত্যার শিকার হন।

হত্যা করে ঘাতক পালানোর সময় স্থানীয়রা মাইনুল নামের এক চাঁদাবাজ সন্ত্রাসীকে ধাওয়া করে আটক করে। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে দোকানের খুঁটির সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনরোষ থেকে আসামিকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেন।

মানববন্ধনে বক্তব্য দেন, পুঠিয়া ত্রিমোহনি বাজারের ব্যবসায়ী সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনতা।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন,সকালে পুঠিয়া উপজেলা গেটের সামনে একটি মানববন্ধন হয়েছে,এই বিষয়ে আমরা তৎপর রয়েছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031