ধূমকেতু প্রতিবেদক : জেলা পরিষদের প্রশাসকদের জন্য আয়োজিত “জেলা পরিষদের কার্যক্রম অবহিতকরণ প্রশিক্ষণ কোর্স”-এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর
সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন মো: ইসমাইল হোসেন, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ঢাকা।
অবহিতকরণ প্রশিক্ষণ কোর্সে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: এরশাদ আলী (ইশা)সহ বিভিন্ন জেলার প্রশাসকগণ উপস্থিত ছিলেন।।###



