IMG-LOGO

বুধবার, ২২ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস,জরিমনাসিংড়ায় কৃষক স্বার্থ রক্ষায় জাতীয় কৃষক সমিতির বিক্ষোভ ও সমাবেশ১০ বছর পর তনু হত্যার এক আসামি গ্রেফতারমালিক সমিতির সমঝোতায় রাজশাহীতে বাস চলাচল শুরুরাজশাহীতে তেল নিতে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যুফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনশিক্ষাঙ্গনে শান্তি চাই গুপ্ত রাজনীতি বন্ধ চাই দাবিতে, রাবিতে ছাত্রদলের দেওয়াল লিখনতানোরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের ঘটনায় হট্টগোল মারপিটরাজশাহী কলেজে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিলরাজশাহীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ গৃহবধূ নিহত, আহত ২সিরিজ জয়ের মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশযুক্তরাষ্ট্রের যুদ্ধ‌বির‌তির মেয়াদ বাড়ানোকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিবআজ সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরুধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিতমহাদেবপুরে ছাত্রদলের ফ্রিমেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সিংড়ায় কৃষক স্বার্থ রক্ষায় জাতীয় কৃষক সমিতির বিক্ষোভ ও সমাবেশ

সিংড়ায় কৃষক স্বার্থ রক্ষায় জাতীয় কৃষক সমিতির বিক্ষোভ ও সমাবেশ

ধূমকেতু প্রতিবেদক,সিংড়া :‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে ধানের নায্যমূল্য নিশ্চিত করা এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতসহ বিভিন্ন অনিয়ম রুখতে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে জাতীয় কৃষক সমিতি সিংড়া উপজেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপজেলা চত্বরের মুক্তমঞ্চে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষক সমিতির সভাপতি আজাহার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুস্তম আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও গবেষণা সম্পাদক, নাটোর জেলা কৃষক সমিতির সভাপতি এবং সিংড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান।

তিনি কৃষকের উৎপাদিত ধানের নায্য মূল্য নিশ্চিত করা, বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও দুর্নীতি বন্ধ করা, কৃষকের সেচ কাজে ব্যবহৃত ট্রান্সফরমার ও মটর চুরি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া, তেল, ডিজেল ও অকটেন সংকট নিরসন এবং কালোবাজারি বন্ধ করা, গ্যাস সিলিন্ডারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্য আদায় বন্ধ করা, চিকিৎসা ব্যবস্থার চরম অবনতি রোধে বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ ও হাসপাতালে পর্যাপ্ত ওষুধ সরবরাহ, লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধ মূলত এই ৮টি প্রধান সংকটের কথা তুলে ধরে অবিলম্বে তা সমাধানের দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিজান বলেন, কৃষকের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আজ কৃষক তার ঘাম ঝরানো ফসলের দাম পাচ্ছে না, অথচ কৃষি উপকরণের দাম আকাশচুম্বী। বিদ্যুৎ নেই, সার ও তেলের কালোবাজারি চলছে। কৃষকের মটর ও ট্রান্সফরমার চুরি হয়ে যাচ্ছে কিন্তু কোনো প্রতিকার নেই। সাধারণ মানুষ হাসপাতালে গিয়ে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না।

সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জাতীয় কৃষক সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশ নেন।

সমাবেশ শেষে ৮ দফা দাবি সংবলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রদান করেন নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031