IMG-LOGO

শুক্রবার, ২৪ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মাত্র চার ঘণ্টার নোটিশে উচ্ছেদ অন্যায়, ভূমিহীনদের খাসজমি দেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুরমহাদেবপুরে সড়ক নির্মাণে অনিয়ম,এমপির নির্দেশে বদলেগেল নিম্নমানের ইটনিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়তানোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকল্যাণমূখি কাজে সরকার সার্বিক সহযোগিতা করবে: এমপি চাদনিয়ামতপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরুসিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসিমিলারের ঘরে পর্যাপ্ত পরিমান এলসির চাল থাকার কারনে ধান কিনতে তেমন আগ্রহ দেখাচ্ছেন না মিলাররা : লোকসানের কবলে কৃষকরাগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতগোমস্তাপুর জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনমান্দায় সাত বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগবাউয়েটে কম্পিউটার সোসাইটির উদ্যোগে প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিতবদলগাছীর ছোট যমুনা নদীর ধারে ফেলা হচ্ছে ময়লা- আবর্জনা ;পরিবেশ হচ্ছে দূষিতবাগমারায় নিলামে ভবানীগঞ্জ হাটের ডাক ৮ লাখ ৬০ হাজারতামিলনাড়ুতে নির্বাচন, মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে কতখানি এগিয়ে চলচ্চিত্র তারকা বিজয়?
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে সড়ক নির্মাণে অনিয়ম,এমপির নির্দেশে বদলেগেল নিম্নমানের ইট

মহাদেবপুরে সড়ক নির্মাণে অনিয়ম,এমপির নির্দেশে বদলেগেল নিম্নমানের ইট

ধূমকেতু প্রতিবেদক,নিমহাদেবপুর: নওগাঁর মহাদেবপুরে স্থানীয় এমপির নিদের্শে নির্মানাধীন একটি সড়ক থেকে তুলে নেয়া হলো নিম্নমানের ইট। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার হাতুর ইউনিয়নের সাগরইল গ্রামে ১১শ মিটার সড়ক এইচবিবি করণের প্রকল্প গ্রহণ করা হয়।

এ প্রকল্প বাস্তবায়নের জন্য নিতপুরের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান নিয়োগ করা হয়। ১নং ইট দিয়ে সড়কটি এইচবিবি করণের কথা থাকলেও ঠিকাদারী প্রতিষ্ঠান নিম্নমানের ইট দিয়ে কাজ শুরু করেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।

বিষয়টি স্থানীয় এমপি ফজলে হুদা বাবুলের নজরে আসে। তিনি নিম্নমানের ইট তুলে নিয়ে ১নং ইট দিয়ে কাজ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তাঁর নির্দেশে সড়ক থেকে নিম্নমানের ইট তুলে নেয়া হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই সড়কে সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার কাজ বন্ধ রয়েছে এবং রাস্তায় বিছানো নিম্নমানের ইটগুলো রাস্তা থেকে তুলে রাস্তার পাশে স্তুপ করে রাখা হয়েছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারের প্রতিনিধি সোহেল রানা বলেন, এই সড়কের এইচবিবি করার জন্য ইটভাটা থেকে ১নং ইট ই ক্রয় করা হয়েছে কিন্তু পরিবহন শ্রমিকরা ভুল করে কিছু নিম্নমানের ইট এনেছিল জানার পর সেগুলো সড়ক থেকে তুলে রাখা হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতঠ গোলাম রব্বানীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এমপি স্যারের নির্দেশনা মোতাবেক শতভাগ স্বচ্ছতার সাথে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ